News Flash

  • Home
  • Uncategorized
  • আসাম ও পঃবঙ্গে ভোটের নিরাপত্তায় যাচ্ছে টিএসআর
Image

আসাম ও পঃবঙ্গে ভোটের নিরাপত্তায় যাচ্ছে টিএসআর

tsrনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ আসন্ন আসাম ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ত্রিপুরা স্টেট রাইফেলস (আইআর) এর জওয়ানরা ভোট প্রক্রিয়ার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত হচ্ছেন৷ আসাম বিধানসভা নির্বাচন শেষ করে টিএসআর জওয়ানরা পশ্চিমবঙ্গে যাবেন৷ রাজ্য থেকে  মোট ছয় কোম্পানী (৬০০) জওয়ান আসাম এবং পশ্চিমবঙ্গে নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালনে যাচ্ছেন৷ পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে আসামে পৌঁছে যাবেন জওয়ানরা৷ ২ দফার নির্বাচন সম্পন্ন করে পশ্চিমবঙ্গে যাবেন তারা৷ সেখানেও দুই দফার নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত হবেন টিএসআর জওয়ানরা৷ উল্লেখ্য এর আগেও বর্হিরাজ্যে নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস (আইআর) এর জওয়ানরা৷ প্রসঙ্গত ১৯৮৪ সালে টিএসআর বাহিনী রাজ্যে গঠন করা হয়েছিল মূলতঃ জঙ্গী মোকাবিলার জন্য৷ পরবর্তী সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কয়েকটি বাহিনীকে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান হিসেবে ঘোষণা দেয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top