News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ভয়াল জ্বালানী সংকটের ইঙ্গিত খাদ্যমন্ত্রীর
Image

রাজ্যে ভয়াল জ্বালানী সংকটের ইঙ্গিত খাদ্যমন্ত্রীর

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ রাজ্যে পেট্রোল ডিজেলের যে সংকট চলছে তাতে আগামীদিনে জ্বালানি তেল সরবরাহ নিয়ন্ত্রিত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন খাদ্য ও জনসংভরণমন্ত্রী মানিক দে৷ তিনি জানান, রাজ্যের তেল ডিপোতে জ্বালানি তেল ক্রমশ শুকিয়ে আসছে এবং আইওসি বর্তমান সমস্যা সমাধানে নিশ্চিতভাবে কিছু জানাচ্ছে না৷ শ্রীদে জ্বালানি তেল সংকট রাজ্যে আরো ভয়াল রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বলেন, আইওসির সাথে এই সমস্যা সমাধানে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে৷ বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে তাতে আগামী কয়েকদিন ঠিকঠাকভাবে চলে যাবে৷ কিন্তু এই সংকট এইভাবেই বহাল থাকলে আগামীদিনে রাজ্য সরকার জ্বালানি তেল সরবরাহ নিয়ন্ত্রিত করে দিতে বাধ্য হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন৷
তিনি জানান, সেকেরকোটে আইওসির ডিপো তৈরি না হওয়া পর্যন্ত জ্বালানি সংকট এভাবেই কয়েকদিন পরপর দেখা দিতে পারে৷ ফলে, আইওসিকে সেকেরকোটে তেল ডিপো যত তাড়াতাড়ি সম্ভব গড়ে তোলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, রাজ্যে জ্বালানি সংকটের জের চারিদিকে কালোবাজারিতে ছেয়ে গেছে৷ পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি না মিললেও কালোবাজারে সর্বদাই অধিকমূল্যে পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে৷ অভিযোগ, পেট্রোল ডিজেল ভেজালও করা হচ্ছে৷ জানা গেছে, পেট্রোলের সাথে কেরোসিন মিশিয়ে বিক্রি করা হচ্ছে৷ পেট্রোল ডিজেলের সংকটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে পণ্যসামগ্রী পরিবাহী যানবাহনগুলি৷ রাজ্যে বিভিন্ন বাজারে সবজি সহ অন্যান্য সামগ্রী পরিবহনের ক্ষেত্রে যান চালকরা অপর্যাপ্ত ডিজেলের কারণে অধিক মূল্যে কালোবাজারিদের কাছ থেকে জ্বালানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন৷ পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় রাস্তায় বসে পেট্রোল বিক্রি করতে দেখা যাচ্ছে৷ কিন্তু প্রশাসনের তরফে এর বিরুদ্ধে কোন উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ জনমনে৷ পেট্রোল ডিজেল নিয়ন্ত্রিত করে দিলে মারাত্মক দুর্ভোগের মুখে পড়বেন যান চালকরা৷
সূত্র অনুসারে জানা গেছে, পেট্রোল ডিজেলের কালো বাজারিদের বিরুদ্ধে প্রশাসনের তরফে শীঘ্রই অভিযান চালানো হবে৷ সে বিষয়ে পেট্রোল পাম্প মালিকদেরকেও সতর্ক করা হয়েছে৷ অভিযোগ, পেট্রোল পাম্প মালিকরা কালো বাজারিদের হাতে পেট্রোল ডিজেল বিক্রি করেন৷ তাতে পাম্পগুলিতে জ্বালানি সংকট আরো চরম আকার ধারণ করে৷
এদিকে, কিছুদিন পর পর রাজ্যে জ্বালানী সংকট দেখা দেয়৷ এর পেছনে কোন কোন সময় দেখা গিয়েছে পেট্রোল পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরী করে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ করে তোলে৷ বিশেষ করে পেট্রোলের দাম কমলেই এই সংকট মারাত্মক আকার ধারণ করে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top