News Flash

  • Home
  • Uncategorized
  • আমি নির্দোষ, অস্ত্র মামলায় আদালতে দাবি সলমনের
Image

আমি নির্দোষ, অস্ত্র মামলায় আদালতে দাবি সলমনের

Salman Khanযোধপুর, ১০ মার্চ (হি.স.): কৃষ্ণসার হরিণ হত্যা মামলার পাশাপাশি সলমন খানের বিরুদ্ধে রয়েছে অস্ত্র মামলার অভিযোগ| তবে তিনি যে নির্দোষ যোধপুরের একটি আদালতে বয়ান রেকর্ড করাতে গিয়ে এমনই দাবি করলেন সল্লু মিঞা| ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শু্যটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমন, সইফ আলি খান সহ ওই ছবির অন্যান্য কলাকুশলীদের বিরুদ্ধে| অভিযোগ ওঠে, বেআইনিভাবে অস্ত্র রেখেছেন এবং ব্যবহার করেছেন সলমন| তিনি লাইসেন্সের মেয়াদ পেরনো অস্ত্রও নিজের সঙ্গে রেখেছিলেন বলে অভিযোগ| চলতি মাসের ৩ তারিখ বজরঙ্গি ভাইজানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক| সেই মতো বৃহস্পতিবার যোধপুরের একটি আদালতে গিয়ে নিজের বয়ান রেকর্ড করান সলমন|
এদিন সকাল সকাল আদালতে হাজির হন সল্লু মিঞা| সঙ্গে ছিলেন তঁার বোন আলভিরা ও বগিগার্ড শেরা| সাধারণ কিছু প্রশ্নের পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দলপত সিং রাজপুরোহিত যখন তঁার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তখন সলমন বলেন, `আমি নির্দোষ| আমায় মিথ্যে মামলায় ফঁাসানো হয়েছে|’ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৪ এপ্রিল|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top