News Flash

  • Home
  • Uncategorized
  • ১লা এপ্রিল থেকে মহার্ঘ্য হচ্ছে চিনি
Image

১লা এপ্রিল থেকে মহার্ঘ্য হচ্ছে চিনি

sugarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ বাড়ছে চিনির দাম৷ ভর্তুকি মূল্যে সমস্ত রেশন দোকান থেকে আগামী ১লা এপ্রিল থেকে ২২ টাকা প্রতি কেজি দরে চিনি সংগ্রহ করবেন ভোক্তারা৷ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা চিনির বর্দ্ধিত মূল্যের অনুমোদন দিয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী মানিক দে৷ চিনির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রাজ্য সরকারের যুক্তি খোলা বাজারে চিনির দাম হু হু করে বাড়ছে৷ আগে ৩২ টাকা প্রতি কেজি দরে চিনি পাওয়া যেত৷ এখন তা ৩৯-৪১ টাকা পর্যন্ত বাড়তে পাড়ে৷ ফলে, ভর্তুকি মূল্যে ন্যায্য মুল্যের দোকান থেকেও যে চিনি সরবরাহ করা হবে তাতে দাম বাড়াতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার৷ তাতে ১৬ টাকা প্রতি কেজি দরে চিনির বদলে ১লা এপ্রিল থেকে রাজ্যের ভোক্তারা ন্যায্য মূল্যের দোকান থেকে ২২ টাকা প্রতি কেজি দরে চিনি ক্রয় করতে হবে৷ অবশ্য চিনির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী আরও জানান ন্যায্য মূল্যের দোকানগুলিতে চিনি সরবরাহের ক্ষেত্রে পরিবহণ ব্যয়ও বেড়েছে৷ ফলে ভর্তুকি মূল্যে চিনির দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিলনা রাজ্য সরকারের কাছে৷ এদিন তিনি বলেন, শহর এলাকায় রেশন ভোক্তারা মাথাপিছু এক কেজি করে এবং গ্রামীণ এলাকায় মাথাপিছু ছয়শ গ্রাম করে ২২ টাকা প্রতি কেজি দরে আগামী ১লা এপ্রিল থেকে চিনি পাবেন৷
এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন মেডিক্যাল অফিসারের ১৩টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে৷ টিপিএসসির মাধ্যমে তাদের নিয়োগ করা হবে৷ এদিন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ এরই পাশাপাশি মেডিক্যাল কলেজ এবং নার্সিং কলেজের হোস্টেলগুলিতে তিনজন সুপারিনটেন্ডেন্টের পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তাদের সরাসরি নিয়োগ করা হবে৷ তাতে রাজ্যে সবমিলিয়ে মেডিক্যাল ও নার্সিং কলেজের ১০জন সুপারিন্টেন্ডেন্টের পদ পূরণ হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top