News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের নানা স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালিত
Image

রাজ্যের নানা স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Women Dayনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ ২০৩০ -এর মধ্যে বিশ্ব-মহিলা পুরুষ ৫০৫০ লিঙ্গ সমতার জন্য পদক্ষেপ নিন এই বছরের এই ভাবনাকে সামনে রেখে আজ রাজ্যজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস৷ রাজ্যের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রবীন্দ্র শতবাষির্কী ভবনে৷ এখানে রাজ্য ভিত্তিক এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করে তপশিলী জাতি কল্যানমন্ত্রী রতন ভৌমিক সমাজে মহিলাদের প্রতি সামাজিক বৈষম্য দূরীকরণের উপর গুরুত্বারোপ করে বলেন, নারী পুরুষের মধ্যে সমতা আনতে সমাজকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে৷ আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে৷ পাশাপাশি নারীদের সামাজিক সুরক্ষার যে আইনগুলি আছে সেগুলি যাতে অক্ষুন্ন থাকে সেজন্য আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে৷ তিনি বলেন, রাজ্যে মহিলারা সামাজিক ভাবে সুরক্ষিত৷ রাজ্য সরকার তাদের কল্যানে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করে তা সাফল্যের সাথে বাস্তবায়ণ করছে৷ চালু রয়েছে বিভিন্ন ধরণের ভাতা৷ তিনি মহিলাদের ক্ষমতায়ণের পাশাপাশি তাদের প্রতি সামাজিক বৈষম্য দূরীকরণে প্রয়াস নেবার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান৷
ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যনিবাহী সদস্যা সন্ধ্যারাণী চাকমা বলেন, আজকের দিনটি হোক মহিলাদের মূল্যায়নের দিন৷ শুধুমাত্র আইন কানুন দিয়ে মহিলাদের সুরক্ষিত করা যাবে না৷ এর জন্য দরকার সামাজিক সচেতনতা৷
সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্তরায়, রাজ্য পুলিশের আই জি অনুরাগ ধ্যানকর, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব চৈতন্য মূর্তি, অধিকর্তা, ডি ডালং যুগ্ম অধিকর্তা অদিতি মজুমদার এই দিবস উদযাপনের তাৎপর্য ও গুরুত্ব উল্লেখ করে মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দেন৷ অনুষ্ঠানে হোমের ছাত্রীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন৷
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস৷ সারা বিশ্বে এই দিনে নারী দিবস পালিত হয়৷ সারা বিশ্বের সাথে গোমতী জেলার উদয়পুর টাউন হলে পালিত হয় নারী দিবস৷ জেলা শাসন কল্যান ও শাসন শিক্ষা দপ্তরে উদ্যোগে আয়োজীত নারী দিবসে উদয়পুর মহকুমার বিভিন্ন প্রান্তে থেকে নারীরা উপস্থিত হন৷ সকাল ১০-৩০ মিনিটে টাউন হলে নারী দিবসের উদ্বোধন করেন উদয়পুর পরিষদের পুরপিতা সুব্রত দেব৷ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুগত সহ প্রমুখরা৷ প্রসঙ্গত ১৯০৮ সালের ৮ই মার্চে আমেরিকার নিউরইয়ক শহরে জানা চেটলীর আহ্বানে মহিলাদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়৷ এই সমাবেশে নারীদের বিভিন্ন দাবি দাওয়ার কথা উঠে আসে৷ তার মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল নারীদের ভোটধিকার প্রয়োগ এবং নারীদের সাময়িক নিরাপত্তা সহ নানাধিক দাবী৷ ১৯০৮ সালে নারীদের এই দাবি পুলি উথাপিত হলেও সেগুলি রাষ্ট্রাসংঘের তরফে মানতে দেওয়া হয় ১৯৭৫ সালে৷ উদয়পুর টাউন হলে আয়োজিত নারী দিবসে নারীদের আশা ছিল গোমতী জেলার চারটি পদের অধিকারী নারীদের মধ্যে একজন ও উপস্থিত ছিল না৷ সবাধিপতি সুনীতি সাহা, মাতাবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রেখা রানী মজুমদার, জেলাশাসক বসালেন সোনাল গোয়েল৷ পুলিশ সুপার সরস্বতী আর৷ এই চার জনের মধ্যে একজনকে দেখা মিলেনি টাউন হলে আয়োজিত আন্তজার্তিক নারী দিবসে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top