News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুরের হাতে খুন হল জামাই
Image

শ্বশুরের হাতে খুন হল জামাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ শ্বশুরের হাতে খুন হল জামাই৷ নিহত জামাইয়ের নাম উষারাম রিয়াং৷ ঘটনা সোনাইছড়ি এলাকায়৷ খুনী শ্বশুর সংশুরাই রিয়াং পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অম্পির সোনাইছড়ি এলাকায় গত ২৯ ফেব্রুয়ারি বিকেলে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডা হয়ে ছিল উষারাম রিয়াংরে৷ murderবাকবিতন্ডা চলাকালে তার শ্বশুর সংশুরাই রিয়াং উত্তেজিত হয়ে জামাতা উষারাম রিয়াং এর  মাথায় আঘাত করে৷ তাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে উষারাম রিয়াং৷ তাকে প্রথমে  অম্পি  হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷  জিবিতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ প্রায় ১৪ বছর  আগে সংশুরাই রিয়াংয়ের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল উষারাম রিয়াংয়ের৷ তাদের তিনটি সন্তানও রয়েছে৷ সে শ্বশুর বাড়িতেই থাকত৷ এব্যাপারে নিহতের শ্বশুর সংশুরাই রিয়াংয়ের বিরুদ্ধে অম্পি থানায় মামলা দায়ের করা হয়েছে৷  পুলিশ অভিযুক্তকে খঁুজছে৷ ঘটনার  পর থেকেই শ্বশুর পলাতক৷  এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ প্রসঙ্গত পারিবারিক বিবাদ ও গার্হস্থ্য হিংসাহ ঘটনা রাজ্যে প্রতিনিয়তই ঘটে চলেছে৷ তথ্যাভিজ্ঞ মহলের অভিমত এই বিষয়ে পুুলিশের প্রয়াস কর্মসূচী কাজে লাগানো যেতে পারে সচেতনতার লক্ষ্যে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top