News Flash

Image

রাজনীতির স্বপ্ণ

ত্রিপুরার রাজনীতির আকাশকে ঘোর অন্ধকার গ্রাস করিতেছে৷ রাজ্যে রাজণ্য শাসনের অবসানের পরই গণতন্ত্রের জয়যাত্রায় যে দল বিজয় রথ চালাইয়াছিল সেই দল কংগ্রেস৷ ত্রিপুরায় পঞ্চাশের দশকে কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যের ইতিহাস৷ তিলে তিলে ক্ষয়িষ্ণু দশায় রূপান্তরীত হইবে তাহা তো ভাবা যায় নাই৷ আজ প্রাচীনতম এই দলটি ত্রিপুরায় প্রায় নিশ্চিহ্ণের পথে৷ এতকাল এই দলে থাকিয়া যাহারা দুধ ঘি খাইয়া বর্ধিত হইয়াছেন তাহাদের অনেকেই আজ ভিন্ন দলে নাম লিখাইয়াছেন৷ অনেক লড়াকু নেতা কর্মী দল ছাড়িয়াছেন৷ কেহ বিজেপিতে যোগ দিয়াছেন, কেহ তৃণমূল CONGRESS CPIMকংগ্রেসে যোগ দিবার প্রশ্ণে উদ্যোগ জারী রাখিয়াছেন৷ এ রাজ্যে তৃণমূল কংগ্রেস যেন চিরনিদ্রায় শায়িত৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী যুদ্ধ নিয়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্যতিব্যস্ত৷ প্রার্থী মনোনয়ন নিয়া চলিতেছে ঝড়ের দাপট৷ এই ঝড়ে ক্ষয়ক্ষতিও চলিতেছে৷ সুতরাং ত্রিপুরায় দলকে ঘুম পাতাইয়া পশ্চিমবঙ্গ নিয়াই সর্বশক্তি নিয়োগে ঝাপাইয়া পড়িয়াছেন৷ ত্রিপুরায় কংগ্রেসের ঘর এখন শূন্য হইবার কি কারণ তাহা সকলেই কমবেশী জানেন৷ সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোটের চেষ্টার সংবাদ যে প্রকৃত কংগ্রেসীদের মারাত্মকভাবে আহত করিয়াছে সে বিষয়ে সন্দেহ নাই৷ আর এজন্যই ত্রিপুরায় কংগ্রেসের হাল একেবারেই বেহাল হইয়া গিয়াছে৷ এই অবস্থার পুরো সুযোগ বিজেপিও নিতে পারিয়াছে বা পারিবে বলিয়া মনে হয় না৷ কারণ এই দলেরও রাজ্যস্তরে তেমন জনপ্রিয় নেতা নাই৷ কংগ্রেস ছাড়িয়া এই দলে আশ্রয় নিয়াছেন তাহাদেরও জনভিত্তি তেমন নাই৷ এই পরিস্থিতিতে সারা দেশে বামেদের প্রভাব ক্ষুন্ন হইলেও ত্রিপুরায় জয়যাত্রা অব্যাহত থাকিতেছে ইহা কম কথা নহে৷ রাজনীতির আকাশে চলিতেছে ঘূর্ণাবর্ত৷ ইহাতে রাজ্যের রাজনীতিতে ঝড়ের সংকেত কি লক্ষ্য করা যাইতেছে?
প্রদেশ বিজেপির নতুন সভাপতি জাম্বু কমিটি গঠন করিয়াছেন৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে রাজ্য জয়ের স্বপ্ণ ঘোষণা করিয়াছেন৷ কিন্তু দেড় দুই বছরের মধ্যেই গ্রাম পাহাড়ে এই গেরুয়া পার্টি শিকড় পঁুতিতে পারিবে? সংগঠন তৃণমূল স্তরে গড়িয়া তোলা যাইবে? কংগ্রেস ত্যাগীরা বিজেপি ও অন্যান্য দলে যোগ দিয়া কতখানি সাফল্য কুড়াইবেন, সেই রাজনীতির হিসাব হতাশ করিবে না তো? ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির দীর্ঘ ইতিহাসেও জনমনে তেমন রেখাপত করিতে পারিয়াছে এমন দাবী করা যাইবে না৷ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার নির্বাচনী ফলাফলের উপরও ত্রিপুরার রাজনীতির নতুন দিশা দেখা যাইতে পারে৷ পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএম জোটের এই বার্তা উভয় দলের ক্ষতি যাহা করিবার তাহা সম্পন্ন করিয়াছে৷ সেই বঙ্গে বিজেপি কি কিছু মাটি পাইবে? যদি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয় তাহা হইলে ত্রিপুরায় প্রভাব পড়িতে পারে৷ আর যদি বঙ্গে বিজেপি একেবারেই খালি হাত হইয়া পড়ে তাহা হইলে ত্রিপুরায় তাহার বিরূপ প্রভাব পড়িবে সে বিষয়ে সন্দেহ নাই৷ আর ইহা অনেকাংশেই সত্যি যে, পশ্চিমবঙ্গের রাজনীতির দোলা ত্রিপুরাকে প্রভাবিত করে৷ কিন্তু, পশ্চিমবঙ্গে তৃণমূলের উত্থান সত্বেও ত্রিপুরায় একথাও সর্বাংশে মানিয়া নেওয়া যাইবে না যে, পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব ত্রিপুরায় আছড়াইয়া পড়ে৷ একথা হয়তো জোর দিয়া বলা যাইতে পারে যে, ত্রিপুরায় সিপিএমের প্রতিদ্বন্দ্বি হিসাবে বিজেপির উঠিয়া আসা সহজ কাজ নহে৷ সাম্প্রতিক কালেও বহু কংগ্রেস কর্মী সিপিএম দলে যোগ দিয়াছেন৷ তাহারা কত শতাংশ বিজেপির ঘরে নাম লিখাইয়াছেন সেই হিসাব নিতে পারিলেই রাজনীতির অংক কষা সহজ হইবে৷ একথা ভুলিয়া গেলে চলিবে না যে, ত্রিপুরায় সিপিএম প্রতিনিয়ত মাটির সঙ্গে থাকিতেছে৷ বিজেপি নেতা কর্মীরা তাহার সামান্য ধারে কাছে না থাকিয়াই স্বপ্ণ দেখা শুরু করিয়া দিয়াছেন৷ স্বপ্ণ দেখা ভাল৷ সেই স্বপ্ণের বাস্তবায়নে উদ্যোগ কতখানি? জাম্বু কমিটির কয়জনের জনভিত্তি আছে? তাহাদের ব্যাক্তি ইমেজ কি গেরুয়া দলকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করিতে পারিবে?

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top