News Flash

  • Home
  • Uncategorized
  • মরিয়মনগর সুকলের বেহাল অবস্থা, প্রশাসন উদাসীন
Image

মরিয়মনগর সুকলের বেহাল অবস্থা, প্রশাসন উদাসীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ রাজধানী  আগরতলা শহর সংলগ্ণ মরিয়মনগর হাইসুকলটি প্রয়োজনীয় পরিকাঠামো ও শিক্ষক স্বল্পতায় ভুগছে৷ সুকলটির পঠন পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ ছাত্রছাত্রী ও অভিভাবকরা ক্ষুভে ফঁুসছেন৷রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণের জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে চলেছে বলে book_guide_hero_booksদাবী করা হচ্ছে৷ শহর এলাকায় বেশকিছু বিদ্যালয়ে প্রয়োজনের চেয়েও বেশী সংখ্যক শিক্ষক কর্মচারী থাকলেও শহরতলী, গ্রাম ও পাহাড়ী এলাকার সুকলগুলিতে পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক ও অন্যান্য পরিকাঠামো নেই৷ এধরণেরই একটি সুকল হল রাজধানী আগরতলা শহর সংলগ্ণ মরিয়মনগর হাইসুকল৷ ছাত্রছাত্রীদের অভিযোগ বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষ নেই, ক্লাসরুম নেই, প্রয়োজনয় শিক্ষক নেই৷ বেঞ্চের অভাবে বসার জায়গা না থাকায় কিছু সংখ্যক ছাত্রছাত্রী সুকলে আসে না৷ শিক্ষক কম থাকায় পৃথক শ্রেণীকক্ষ ও সেকশন করা যায়না৷মরিয়মনগর হাইসুকলের শিক্ষকরাও এসব সমস্যার কথা স্বীকার করেছেন৷ অনেক পুরানো সুকল হওয়া সত্বেও সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ নবম শ্রেণীতে ৮৫ জন ছাত্রছাত্রী রয়েছে৷ একই সেকশনে ক্লাস করতে হচ্ছে৷ পৃথক সেকশন করার মতো শ্রেণীকক্ষ এবং শিক্ষক নেই৷ সুকলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আরও জানান সপ্তম এবং অষ্টম শ্রেণীর শ্রেণীকক্ষে দেওয়ালে বিপজ্জনক ফাঁটল ধরেছে৷ বিষয়টি শিক্ষা অধিকর্তা ও দপ্তরের মন্ত্রীকেও মৌখিক এবং লিখিতভাবে জানানো হয়েছে৷ কিন্তু কোন ধরনের সাড়া মিলেনি৷
মরিয়মনগর হাইসুকলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও আসবাবপত্র প্রদানের জন্য ছাত্র শিক্ষক ও অভিভাবক মহল থেকে দাবী জানানো হয়েছে৷ অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেওয়া হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top