News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় বাংলাদেশী চোর ডাকাতের দৌরাত্ম
Image

বিলোনীয়ায় বাংলাদেশী চোর ডাকাতের দৌরাত্ম

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ায় বাংলাদেশী চোর ডাকাতের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ গতকাল রাতেও সীমান্ত গ্রামে চড়াও হয়ে একটি গাভি চুরি করে নিয়ে গেছে বাংলাদেশী চোরেরা৷ ভোর চারটা নাগাদ বিষয়টি বিলোনীয়া থানার পুলিশকে জানানো হয়৷ দুপুর পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত পর্যন্ত করতে আসেনি৷ এনিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন৷ তাদের অভিযোগ, বিলোনীয়ার সীমান্তবর্তী গ্রামগুলিতে প্রতিনিয়ত বাংলাদেশী চোরেরা হানা দিচ্ছে৷ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও সীমান্ত ডিঙ্গিয়ে অনুপ্রবেশের দায় বিএসএফ’র উপর ঠেলে দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা চালিয়েছে পুলিশ৷ বিএসএফ’র স্পষ্ট বক্তব্য, সীমান্ত সুরক্ষার দায়িত্ব তাদের থাকলেও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের নয়৷ বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে বিলোনীয়া শহর, শহরতলী ও সীমান্তবর্তী গ্রামগুলিতে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসী বিএসএফ এবং আরক্ষা প্রশাসনের পদস্থ আধিকারীকদের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দেওয়া হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top