News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা নির্বাচন, সিপিএমের প্রার্থী চূড়ান্ত হবে আজ
Image

রাজ্যসভা নির্বাচন, সিপিএমের প্রার্থী চূড়ান্ত হবে আজ

CPIM TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ রাজ্যসভার প্রার্থী নির্ণয়ে শনিবার সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক হয়েছে৷ রবিবার রাজ্য কমিটির বৈঠক হবে৷ তাতে প্রার্থী পদে সীলমোহর পড়বে৷  রাজ্যসভার বর্তমান সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের উত্তরসূরী খোঁজার কাজ চলছে৷ মেলারমাঠ সূত্রে খবর, রাজ্যসভার প্রার্থী পদে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, সিপিআইএম পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাতের পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য বাদল চৌধুরীর নামও উঠে এসেছে৷ সূত্রের খবর, বাদলবাবু রাজ্যসভায় যেতে অনিহা প্রকাশ করেছেন৷ এদিকে, রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনে বৃন্দা কারাতকে দলের অনেকেই অপছন্দ করছেন৷ তাদের দাবি রাজ্যের কোন প্রার্থী রাজ্যসভায় পাঠানো হোক৷ সেক্ষেত্রে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বদের পছন্দের তালিকায় রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ৷ রবিবার রাজ্য কমিটির বৈঠকে এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হবে৷ পাশাপাশি দলীয় নেতৃত্বদের মতামত জানতে চাইবে রাজ্য কমিটি৷ সূত্রের খবর রাজ্য কমিটির বৈঠক দুই দিনের হওয়ার কথা ছিল৷ কিন্তু, রবিবারই বৈঠক শেষ হয়ে যাবে বলে মেলারমাঠ সূত্রে জানা গিয়েছে৷ তাতে রবিবার বিকালেই রাজ্যের একটি মাত্র রাজ্যসভার আসনে সিপিআইএমের প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট হয়ে যাবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top