News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্কে টাকা গচ্ছিত রেখে মুনাফা নিচ্ছেন কর্মীরা, বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদে আর্থিক ঘোটালা, সরানো হল সচিবকে
Image

ব্যাঙ্কে টাকা গচ্ছিত রেখে মুনাফা নিচ্ছেন কর্মীরা, বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদে আর্থিক ঘোটালা, সরানো হল সচিবকে

scamনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ সরকার অধীনস্ত বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের জনাকয়েক আমলাদের চালাকি ধরে ফেলেছে প্রশাসন৷ পর্ষদের নামে বরাদ্দ অর্থ ব্যাঙ্কে গচ্ছিত রেখে প্রাপ্ত সুদ জীবন বিমা সংস্থায় পেনশন প্রকল্পে লগ্ণি করে মুনাফা নেওয়ার কৌশল প্রকাশ্যে এসেছে৷ গত কয়েক বছরে প্রায় ১৫ কোটি টাকা এভাবে পেনশন প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে৷ সূত্রের খবর, এই জালিয়াতি ধরা পড়তেই বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের সচিব সুরেন্দ্র কুমারকে বদলী করে দেওয়া হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে, চৈতন্য মূর্তিকে৷ তবে, এই জালিয়াতির মূল কান্ডারী পর্ষদের অধিকর্তা দেবাশিষ চক্রবর্তী৷ অভিযোগ তাঁর কূটচালেই এই বেআইনী কাজটির বাস্তব রূপ দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরা বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের নামে বছর বছর অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার৷ সেই অর্থ পর্ষদের কাজে ব্যবহার না করে তা ব্যাঙ্কে গচ্ছিত রাখা হত বলে অভিযোগ৷ সেই গচ্ছিত আমানতের সুদ বীমা সংস্থায় পেনশন প্রকল্পে বিনিয়োগ করা হত৷ লক্ষ্য ছিল অবসরের পর পেনশনের সুবিধা ভোগ করা৷ বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন৷ প্রশাসনের যুক্তি এই অর্থ সম্পূর্ণ রাজ্য সরকারের৷ সেক্ষেত্রে পেনশন প্রকল্পে সরকারী অর্থ বিনিয়োগ করা বেআইনী৷
সূত্রের খবর, বিষয়টি অর্থ দপ্তরের নজরে প্রথম এসেছিল৷ কিন্তু, পর্ষদের কর্তারা অর্থ দপ্তরকে বিভ্রান্ত করে পেনশন প্রকল্পে বিনিয়োগের বিষয়টির মঞ্জুরী নিয়ে নেয়৷ জানা গিয়েছে, রাজ্য সরকারে একাউন্টেন্ট জেনারেল (এ জি) এই অর্থের বেআইনী প্রয়োগের বিষয়টি রিপোর্টে উল্লেখ করেছিল এবং ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল৷ কিন্তু, পর্ষদের কর্তারা তখন বিষয়টি ধামাচাপা দিতে সফল হয়৷ সূত্রের খবর, সম্প্রতি বিষয়টি নিয়ে পুনরায় নাড়াচাড়া হয়৷ তাতে এই জালিয়াতির বিষয়টি বিশদে প্রকাশ পায়৷ এরপরই পর্ষদের সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, যে তিনটি কাউন্সিলের অর্থ গচ্ছিত রেখে পেনশন প্রকল্পের সুবিধাভোগের কৌশল নিয়েছিলেন পর্ষদ কর্তারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথে হাটছে অর্থ দপ্তর৷ শীঘ্রই তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top