News Flash

  • Home
  • Uncategorized
  • কি দারুণ বক্তৃতা, কানহাইয়ার ভাষণে প্রচণ্ড খুশি কেজরিওয়াল
Image

কি দারুণ বক্তৃতা, কানহাইয়ার ভাষণে প্রচণ্ড খুশি কেজরিওয়াল

arvindনয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): কানহাইয়া কুমারের প্রশংসায় পঞ্চমুখ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| দেশ বিরোধী শ্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জেএনইউয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারকে| বৃহস্পতিবার শর্তসাপেক্ষে আদালতের নির্দেশে মুক্তি পায় সে| তিহার জেল থেকে জেএনইউ ফিরে মোদী সরকারকে একহাত নেয় কানহাইয়া| বলতে থাকে, ভারত থেকে নয়, ভারতের মধ্যে থেকেই আজাদি চান তারা| আর আগামী দিনেও আজাদির জন্যই লড়ে যাবেন| কানহাইয়ার এই ভাষণে প্রচণ্ড খুশি হয়েছেন কেজরিওয়াল| টুইট করে তিনি জানিয়েছেন, `কি দারুণ বক্তৃতা কানহাইয়ার…’ অপর টুইটে কেজরিওয়াল লিখেছেন, `কানহাইয়ার বক্তৃতা অনেকবার শুনলাম| অধিকাংশ মানুষের মনের কথা বলেছে সে|’
উল্লেখ্য, বৃহস্পতিবার শর্তসাপেক্ষে আদালতের নির্দেশে মুক্তি পায় দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া কানহাইয়া কুমার| রাতে জেএনইউ পেঁ ছে সে বলতে থাকে, ভারত থেকে নয়, ভারতের মধ্যে থেকেই আজাদি চান তারা| আর আগামী দিনেও আজাদির জন্যই লড়ে যাবেন| কী থেকে আজাদি চাইছেন কানহাইয়ারা? তার মতে, ক্ষুধা, দারিদ্র, দুর্বলদের শোষণ, সাম্প্রদায়িক অসহিষ্ণুতা, জাতপাতের বিভেদ থেকে তারা আজাদি চাইছেন| একইসঙ্গে মোদী সরকারকেও তীব্র কটাক্ষে ভরিয়ে দিয়েছেন কানহাইয়া| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তাঁর উক্তি, বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে দেশের নাগরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার যে মিথ্যা প্রতিশ্রুতি মোদীজি দিয়েছিলেন তা এখনও কানে বাজছে| নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যদিকে নজর ঘোরাতেই নানাকিছু করতে চাইছে মোদী সরকার| প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি গ্রেফতারির পরে গত বুধবার কানহাইয়াকে ছয় মাসের জামিন দেয় দিল্লি হাইকোর্ট| বিচারপতি প্রতিভা রানির নেতৃত্বে এই রায় দেওয়া দেয়| এরপরে বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেয়ে সোজা জেএনইউয়ে ফিরে যান কানহাইয়া কুমার|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top