News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস জারি, থানা ঘেরাও, অগ্ণিগর্ভ লেফুঙ্গা
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস জারি, থানা ঘেরাও, অগ্ণিগর্ভ লেফুঙ্গা

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ লেফুঙ্গা থানা এলাকার উত্তর দেবেন্দ্রনগর এডিসি ভিলেজের ছয় নং ওয়ার্ডের নন্দরাম চৌধুরী পাড়ায় আইপিএফটির সমর্থক বূধলক্ষ্মী দেববর্মার বাড়িতে সিপিএম সমর্থকরা হামলা চালায়৷ বূধলক্ষ্মীর ছেলে মলেন দেববর্মার বাড়িতেও হামলা চালানো হয়৷ আইপিএফটির সমর্থকরাও সিপিএম সমর্থকদের উপর পাল্টা হামলা হুজ্জুতি চালায়৷ এব্যাপারে উভয় পক্ষ থেকে মামলা ও পাল্টা মামলা দায়ের করা হয়৷ লেফুঙ্গা থানার পুলিশ মঙ্গলবার রাতে আইপিএফটির রবীন্দ্র দেববর্মা ও সিপিএমের মলেন দেববর্মাকে গ্রেপ্তার করে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ বুধবার সকালে আইপিএফটির সমর্থকরা থানা ঘেরাও করেন৷ আটক দুজনকেই থানা থেকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়৷ আইপিএফটির রাজ্য কমিটির সহ সভাপতি অঘোর দেববর্মা বলেন, শান্তি সম্প্রীতি রক্ষার তাগিদেই তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া জরুরি৷
ভিলেজ কমিটি নির্বাচনে জয়ী হওয়ার পর সিপিআইএমের বিজয় মিছিল চলাকালীন অম্পি বাজারে একটি কম্পিউটারের দোকানে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ জানা গেছে, দোকানটি আইপিএফটি কর্মীর৷ মঙ্গলবার সন্ধ্যায় সিপিআইএমের কর্মী সমর্থকরা বিজয় মিছিল চলাকালীন ঐ কম্পিউটার দোকানে ভাঙচুর চালান বলে অভিযোগ৷ পাল্টা হিসেবে ঐ দোকানের মালিক দলীয় কর্মীদের ডেকে আনলে সেখান থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা পালিয়ে যান৷ এই ঘটনায় অম্পি থানা ঘেরাও করেন আইপিএফটির কর্মী সমর্থকরা৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা চত্বরে বিশাল টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷ ঘটনার চবিবশ ঘন্টা পরেও এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে আছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top