News Flash

  • Home
  • Uncategorized
  • জীবনাবসান বর্ষীয়ান ফব নেতা অশোক ঘোষের, শোকের ছায়া রাজনৈতিক মহলে
Image

জীবনাবসান বর্ষীয়ান ফব নেতা অশোক ঘোষের, শোকের ছায়া রাজনৈতিক মহলে

ashoke ghoshকলকাতা, ৩ মার্চ হি.স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক তথা বামফ্রন্টের অন্যতম রূপকার অশোক ঘোষ| বৃহস্পতিবার সকাল ১১.২৫ মিনিট নাগাদ ই এম বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর| মৃতু্যকালে বর্ষীয়ান এই নেতার বয়স হয়েছিল ৯৪ বছর| প্রবল শ্বাসকষ্ট নিয়ে গত একমাস ধরে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি| হাসপাতালে ভর্তি থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে যান| তার কয়েক দিন আগেই অশোকবাবুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী| অশোক ঘোষের মৃতু্যর খবরে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী|গত ২ ফেব্রুয়ারি প্রবল শ্বাসকষ্ট নিয়ে সকাল ৮টায় হাসপাতালে ভর্তি হন অশোক ঘোষ| সেদিন থেকেই ভেন্টিলেশনে চিকিত্সা চলছিল| তারপর থেকে শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি| চিকিত্সকরা জানান, ফুসফুস ও মূত্রনালীতে ভয়াবহ সংক্রমণ রয়েছে| অশোকবাবুর চিকিত্সার জন্য ৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়| এই একমাসে শারীরিক অবস্থা বারবার স্থিতিশীল হলেও সংকটমুক্ত হয়নি| বুধবার রাত থেকে হঠাত্ শ্বাসকষ্ট প্রবল ভাবে বেড়ে যায়| এদিন সকালে অবস্থার আরও অবনতি হতে থাকে| চিকিত্সকরা আশঙ্কা প্রকাশ করেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা ক্ষীণ| সেই আশঙ্কা সত্যি করে চলে গেলেন অশোকবাবু|১৯২১ সালের ২ জুলাই জন্ম অশোক ঘোষের| নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শে বিশ্বাসী অশোকবাবু ১৯৪৬ সাল থেকে একটানা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলেছেন| ২০০৭ সালে নন্দীগ্রাম কাণ্ডের পরে কলকাতায় সর্বদল বৈঠক ডেকেছিলেন অশোকবাবু|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top