News Flash

  • Home
  • Uncategorized
  • খোসবাগানে অটো পুড়াল দুসৃকতিরা
Image

খোসবাগানে অটো পুড়াল দুসৃকতিরা

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ রাজধানীর সূর্য চৌমুহনী সংলগ্ণ খোসবাগানে গতকাল রাতে একটি অটো রিক্সা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা৷ জানা যায়, রাস্তার পাশে অটো রিক্সাটি পার্কিং করা ছিল৷ রাত  একটা নাগাদ কে বা কারা অটো রিক্সাটিতে আগুন ধরিয়ে দেয়৷ ঐ সময় পার্শ্ববর্তী এক মাধ্যমিক পরীক্ষার্থী পড়ার সময় পোড়া গন্ধ পেয়ে বেরিয়ে আসে৷ অটো রিক্সায় আগুন জ্বলতে দেখে তার মা-বাবাকে ডেকে তুলে৷ অটোর মালিককেও খবর পাঠানো হয়৷ তারা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ অটোটি অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এব্যাপারে একটি অভিযোগ গ্রহণ করেছে পুলিশ৷ তবে কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ এটি একটি নাশকতামূলক ঘটনা বলেই আশঙ্কা করা হচ্ছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top