News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় মাফিয়া দৌরাত্ম্য, ছুরিকাহত যুবক
Image

আগরতলায় মাফিয়া দৌরাত্ম্য, ছুরিকাহত যুবক

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা  শহর এলাকায় সমাজদ্রোহীদের তান্ডব ক্রমাগত বেড়ে চলেছে৷ তাতে শহর এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ প্যারাডাইস চৌমুহনী সংলগ্ণ সিটি সেন্টারের কাছে এক যুবক ছুরিকাহত হয়েছে৷ তার দ্বিপায়ন মজুমদার৷ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, অঙ্কুর দাস নামে এক যুবক তাকে ছুরিকাহত করেছে৷ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা সংগঠিত হয়েছে বলে আশঙ্কা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে গেছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, আগরতলা শহর এলাকায় প্রায় প্রতিনিয়তই রক্তপাতের ঘটনা ঘটে চলেছে৷ এসব ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেলেও পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷ তাতে সমাজদ্রোহীরা বুক উঁচিয়ে এধরনের ঘটনা সংগঠিত করতে আরো বেশি করে সাহস পাচ্ছে৷ শহর এলাকায় এ ধরনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষও আতঙ্কগ্রস্ত৷ আগরতলা শহর এলাকার নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top