News Flash

  • Home
  • Uncategorized
  • বাবার কষ্টের জীবনই বেছে নিক তাদের একমাত্র মেয়ে, ইচ্ছা হনুমান্থাপ্পার স্ত্রীর
Image

বাবার কষ্টের জীবনই বেছে নিক তাদের একমাত্র মেয়ে, ইচ্ছা হনুমান্থাপ্পার স্ত্রীর

ভারতীয় সেনা
ভারতীয় সেনা

নাগপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : বাবার কষ্টের জীবনই বেছে নিক তাদের একমাত্র মেয়ে| এমনটাই চান সিয়াচেনে তুষারধসে চাপা পড়ে মারা যাওয়া ভারতীয় জওয়ান হনুমান্থাপ্পা কোপ্পাড়ের স্ত্রী মহাদেবী অশোক বিলেবল| বড় হয়ে তাঁর মেয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবে বলে একমাত্র বাসনার কথা প্রকাশ্যে তিনি জানালেন|
দুর্গম সিয়াচেনের তুষারঝড়ে বরফধসে ৩০ ফুট হিমবাহের স্তূপের নীচে ৬ দিন চাপা পড়ে থেকেও জীবিত উদ্ধার হয়েছিলেন ৩৩ বছর বয়সি লান্স নায়েক কোপ্পাড়| অদম্য প্রাণশক্তির জোরে নিশ্চিত মৃতু্যকে ঠেকিয়ে রেখেও শেষ পর্যন্ত তাকে জয় করতে পারেননি তিনি| দিল্লির হাসপাতালে চিকিত্সকদের নিরলস প্রয়াস আর কোটি কোটি দেশবাসীর প্রার্থনা সত্ত্বেও মৃতু্যর কাছে হার মানতে হয় তাঁকে| গত ১১ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| রেখে যান দেশসেবা ও আত্মত্যাগের এক উজ্জ্বল নজির|
গতকাল এখানে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন কোপ্পাড়ের স্ত্রী ও মা| সেখানে সংবর্ধনা গ্রহণ করে বিলেবল বলেছেন, আমার ছেলে নেই| কিন্তু এজন্য দুঃখ হয় না| ভালবাসার মেয়ে আছে| আমার একটাই প্রার্থনা, ওকে এমন মজবুত ভারতীয় হিসাবে বড় করে তুলব যে একদিন ভারতীয় সেনাবাহিনীতে ঢুকবে| গর্বের বাবাকে এটাই হতে পারে ওর যথার্থ শ্রদ্ধাজ্ঞাপন|

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top