News Flash

  • Home
  • Uncategorized
  • ফের খারিজ মদনের জামিনের আর্জি
Image

ফের খারিজ মদনের জামিনের আর্জি

madan mitraকলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার শেষমেশ খারিজ হয়ে য়ায় মদনের জামিনের আর্জি| ফের আদালতে ধাক্কা মদনের| প্রভাবশালীর তত্ত্বে ফের মদনের জামিনের আর্জি খারিজ করল আলিপুর আদালত| আদালত বলেছে, মদনের বিরুদ্ধে যে অভিযোগ তা গুরুতর| এর সঙ্গে সমাজের বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে| এই মামলার তদন্ত চলছে, পরিস্থিতির কোনও বদল হয়নি| ফলে জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত|
শুক্রবার আলিপুর জেলা ও দায়রা আদালতে মামলার শুনানি চলাকালীন বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, যদি ২-৩ বার সিবিআইয়ের কাছে মদন মিত্রর হাজিরার ব্যবস্থা করা যায়, তাহলে আপনাদের বক্তব্য কী? এর পরও প্রভাবশালী তত্ত্ব খাড়া করে জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, মদন মিত্র এতটাই প্রভাবশালী যে, পদত্যাগ করার পরেও তাঁর ইস্তফাপত্র গৃহীত হয় না| অন্যদিকে, প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর আইনজীবী বলেন, সিবিআই এখনও পর্যন্ত তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি, তাই তাঁকে জামিন দেওয়া হোক|

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top