News Flash

  • Home
  • Uncategorized
  • কানহাইয়াকে নিগ্রহ, ৩ আইনজীবীকে নোটিশ সুপ্রিম কোর্টের

কানহাইয়াকে নিগ্রহ, ৩ আইনজীবীকে নোটিশ সুপ্রিম কোর্টের

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির পাটিয়ালা হাউসকোর্টে পুলিশের সামনেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত ছাত্রনেতা কানহাইয়া কুমারকে নিগ্রহ করতে দেখা গিয়েছিল ৩ আইনজীবীকে| খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিকরা| অভিযুক্ত ৩ আইনজীবী হলেন, বিক্রম সিং চৌহান, যশপাল সিং এবং ওম শর্মা| এভাবে প্রকাশ্যে মারধরের পরেও কেন ওই ৩ আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
শুক্রবার তিন আইনজীবী বিক্রম সিং চৌহান, যশপাল সিং এবং ওম শর্মাকে নোটিস পাঠিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট| পাশাপাশি, এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়ে দিল্লি পুলিশ এবং কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট| পরবর্তী শুনানি ৪ মার্চ|
চলতি মাসের ১৫ এবং ১৭ তারিখ পাটিয়ালা হাউসকোর্ট চত্বরে কানহাইয়াকে নিগ্রহের অভিযোগ ওঠে ৩ আইনজীবীর বিরুদ্ধে| তাঁদের বিরুদ্ধে স্বতঃপ্রবৃত্ত হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করেন এক আইনজীবী| মামলাটির দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ| তার পরেই মামলা শুনতে রাজি হয় সুপ্রিম কোর্ট|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top