News Flash

  • Home
  • Uncategorized
  • কয়েক বছরের মধ্যেই দেশের জিডিপি বৃদ্ধির হার ৮ থেকে ১০ শতাংশে পৌঁছবে ঃ অর্থমন্ত্রী
Image

কয়েক বছরের মধ্যেই দেশের জিডিপি বৃদ্ধির হার ৮ থেকে ১০ শতাংশে পৌঁছবে ঃ অর্থমন্ত্রী

jetlyনয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রে নতুন সরকার গঠনের পর আর্থিক বৃদ্ধির হার টেনে তোলা অন্যতম লক্ষ্য ছিল মোদী সরকারের| সেই হার যে বাড়ছে এবং আগামীদিনে তা আর বাড়বে তারই স্পষ্ট ইঙ্গিত মিলল আর্থিক সমীক্ষা রিপোর্টে| দেশের জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রডাক্ট) বৃদ্ধির হার আগামী কয়েক বছরের মধ্যেই ৮ থেকে ১০ শতাংশে পৌঁছবে| শুক্রবার সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে একথা বললেন কেন্ত্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি|
আর্থিক সমীক্ষা রিপোর্টে উল্লেখ্য, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৬ শতাংশ| ২০১৬-১৭ আর্থিক বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭ থেকে ৭.৭৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা| চলতি আর্থিক বছরে আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করা গিয়েছে| যা ছিল ৩.৯ শতাংশ| ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ৩৪৯.৬ মার্কিন ডলার (জানুয়ারি-২০১৬)| চলতি আর্থিক বছরে মুদ্রাশ্‌ফীতির হার কমেছে| ২০১৬-১৭-তে কনজিউমার প্রাইস ইনফ্লেশন (সিপিআই) ৪.৫ থেকে ৫ শতাংশ থাকবে বলে আশা করা হচ্ছে| আগামী আর্থিক বছরে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট (সিএডি) জিডিপি-র ১-১.৫ শতাংশ রাখার লক্ষ্যমাত্রা| ২০১৫-১৬ বছরে ট্যাক্স থেকে আয়ের যে বাজেট ধরা হয়েছিল তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top