News Flash

  • Home
  • Uncategorized
  • সবজি বিক্রি নিয়ে কল্যাণপুরে এবং রাস্তা সংস্কারের দাবীতে কৈলাসহরে সড়ক অবরোধ
Image

সবজি বিক্রি নিয়ে কল্যাণপুরে এবং রাস্তা সংস্কারের দাবীতে কৈলাসহরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/কৈলাসহর, ১৮ ফেব্রুয়ারি৷৷ সবজি বিক্রি এবং রাস্তা সংস্কারের দাবীতে কল্যাণপুর ও কৈলাসহরে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা
সংবাদ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাতটা থেকে খোয়াই তেলিয়ামুড়ার সড়কের অন্তগর্ত কল্যাণপুরের কৃষকরা সড়ক অবরোধে সামিল হল৷ ঘটনার অভিযোগ করে কৃষকরা জানায় যে প্রতি দিনের মত বৃহস্পতিবার এবং রবিবার বাজারবার হওয়ায় কল্যানপুরের বিভিন্ন দিক থেকে সবজি নিয়ে আসে বিক্রির জন্য৷ সকাল বেলা এসে কৃষকরা হতভম্ব হয়ে যায় কারন তাদের সবজি পাইকারী ব্যবসায়ীরা ক্রয় করছেন না৷ এদিকে পাইকারী ব্যবসায়ীদের অভিযোগ তারা মালগুলো ক্রয় না করার কারন তারা যে সবজি ক্রয় করছেন সেই সবজিগুলো গাড়ীর চালকরা গাড়ীতে নিচ্ছে না, চালকরা জানায় যদি গাড়ীতে একটু বেশী সবজি নেওয়া হয় তাহলে পুলিশকে ফাইন দিতে হয় নতুবা মামলা নেয় পুলিশ বাবুরা যদিও তেলিয়ামুড়ার মত গাড়ীর চালকরা আজ পথ অবরোধ বসে নি৷ আজ পথ অবরোধে বসে কৃষকরা৷ তাদের দাবী যে সবজি গুলো আজ বাজারে নিয়ে এসে বিক্রি করার উদ্দেশ্যে সে গুলো আজ কি হবে৷ তবে এই পথ অবরোধ টানা তিন ঘন্টার পর পুলিশ বাবু সহ ব্লকের ভিডিও, আসেন এস ডি পি ও ঘটনাস্থলে৷
এদিকে, রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসী৷ আজ সকাল ১০টায় কৈলাসহর টিলাবাজার প্রধান সড়কের উপর যুবকড়ে এলাকাবাড়ি রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করেন এতে জেলাশাসকের অফিসের গাড়ি সহ অনেক যান বাহন আটকে পরে পথে৷ খবর পেয়ে মহকোমাশাসক সহ পি ডাব্লউ ডি কৈলাসহরের পদস্ত আধিকারীক অবরুধকারীদের সাথে কথা বলে অবরুধ প্রত্যহার করান৷ অবরুদের মূল কারন হল লক্ষিপূর গ্রাম পঞ্চায়েতের রাজ খয়পুরের রাস্তা দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোক্ত অবস্থা রয়েছে দপ্তরের বার বার জানানো মতে কোন কাজের কাজ হয়নি বলে অবরোধের মতো বড় আন্দোলনের পথ বেছে নেন এলাকাবাসি৷ কিছু দিনের মধ্যে রাস্তা মেরামত করার দপ্তরে পক্ষ থেকে আশ্চায দেওয়ায় অবরুধ কারীরা অবরুধ তোলে নেন৷ কৈলাসহ সহ কোন সদর কার্যলয়ে থেকে ডিলফোড়া দুরত্বে রাস্তায় এই অবস্থায় মেনে নিতে পায়ছেন না এলাকা বাসি৷ তারা আগামী দিনে হয়তো আর বড় আন্দোলনে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top