News Flash

  • Home
  • Uncategorized
  • চাচুবাজারে ধর্ষিতার চিকিৎসা খরচের টাকা নেওয়ায় স্বতঃপ্রণোদিত মামলা উচ্চ আদালতের
Image

চাচুবাজারে ধর্ষিতার চিকিৎসা খরচের টাকা নেওয়ায় স্বতঃপ্রণোদিত মামলা উচ্চ আদালতের

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুযারি৷৷ চাচুবাজারে গণধর্ষিতা উপজাতি কিশোরীর সাথে জিবি হাসপাতাল কর্তৃপক্ষের অপমানবিক আচরণের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা নিল উচ্চ আদালত৷ মুখ্যবিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি এসসি দাসের ডিভিশন বেঞ্চ বুধবার এই মামলায় স্বাস্থ্য সচিবকে নোটিশ জারি করে চাচু বাজারে ধর্ষিতা উপজাতি কিশোরীর কাছ থেকে হাসপাতালে চিকিৎসা বাবদ বিল মিটিয়ে না দেওয়ায় তাকে কেন ছুটি দেয়নি এবং বিলের বকেয়া রাশি কেন আদায় করেছে হাসপাতাল কর্তৃপক্ষ তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে৷ এবিষয়ে আগামী ২ মার্চের মধ্যে হলফনামা দিয়ে জানানোর জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে৷ সুপ্রিমকোর্টের নির্দেশ মোতাবেক ধর্ষিতাদের চিকিৎসা বাবদ সমস্ত ব্যয় রাজ্য সরকারকেই বহন করতে হবে৷ কিন্তু জিবি হাসপাতাল কর্তৃপক্ষ সুপ্রিমকোর্টের এই নির্দেশ অমান্য করেছে বলেই উচ্চ আদালত এই মামলা নিয়েছে, এমনটাই জানা গেছে৷
সংবাদে প্রকাশ, চাচু বাজারে ধর্ষিতা উপজাতি কিশোরী চিকিৎসাবাবদ ৫৯৫০ টাকা আদায় করেছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ৷ অভিযোগে জানা গেছে, বকেয়া বিল মিটিয়ে না দেওয়ায় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ ঐ ধর্ষিতা কিশোরীকে হাসপাতাল থেকে ছুটি দেয়নি৷ ফলে, ঐ কিশোরীর পরিবারের সদস্যরা গৃহপালিত শূকর বিক্রি করে হাসপাতালের বিল মিটিয়ে তাকে বাড়ি নিয়ে যান৷
এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছিল, ধর্ষিতাদের চিকিৎসা বাবদ সমস্ত কিছু রোগী কল্যাণ সমিতি তদারকি করে থাকেন৷ চাচু বাজারে ধর্ষিতা কিশোরীর হাসপাতালের বিল রোগী কল্যাণ সমিতি মিটিয়ে দেওয়ার জন্য চেক বানিয়ে ঐ পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে৷ অবশ্য, এই ঘটনা ঐ পরিবারের তরফে হাসপাতালের বিল মিটিয়ে দেওয়ার পর যা দপ্তরের বিজ্ঞপ্তিতে প্রমাণিত৷
এই সমস্ত কিছুর ভিত্তিতে বুধবার উচ্চ আদালত রাজ্য সরকারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top