নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব ডুকলির জোড়া খুনের ঘটনায় জড়িত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তারা হল রূপন দাস ও প্রসেনজিৎ পাল৷ আরো একজনকে খঁুজছে পুলিশ৷ তার নাম গোপাল দাস৷ সে বাংলাদেশে পালিয়ে গেছে বলে আশঙ্কা৷ নিহত গৌরী চক্রবর্তীর জামাতা সত্যব্রত চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সম্পত্তির লোভেই হত্যাকান্ড সংগঠিত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তবে ধৃত রূপন দাস ও প্রসেনজিৎ পাল হত্যাকান্ডের দায় স্বীকার করেছে৷ পশ্চিম জেলার পুলিশ সুপার বিজয় নাগের নেতৃত্বে পুলিশ আটক দুজনকে সঙ্গে নিয়ে পূর্ব ডুকলিতে যায়৷ তারা দুজন হত্যাকান্ডের দায় স্বীকার করার পাশাপাশি কিভাবে হত্যাকান্ড সংগঠিত করেছে তাও দেখায়৷ স্বাভাবিক কারণেই হত্যাকান্ডে যে তারা যুক্ত তা স্পষ্ট হয়ে গেছে৷ দুজনকেই জোরদার জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ এই হত্যাকান্ডে জড়িত আরো কয়েকজনকে আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত দুলাল চক্রবর্তীর স্ত্রী ও পুত্রকে নৃশংসভাবে খুন করে আঁততায়ীরা৷ এরপর থেকেই খুনীদের আটক করার জন্য পুলিশের তৎপরতা শুরু হয়৷ তৎপরতা চালিয়ে পুলিশ প্রাথমিকভাবে সাফল্যও পেয়েছে৷ সে অনুযায়ী ধৃত দুজনের বিরুদ্ধে খুনের মামলাও গৃহীত হয়েছে৷ হত্যাকান্ডকে ঘিরে এলাকায় এখনো তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ স্থানীয় জনগণ বরাবরই বলে আসছেন নিহত গৌরী চক্রবর্তী ও তার ছেলে দেবব্রত চক্রবর্তী দুজনই খুব ভালো মানুষ ছিলেন৷ কারোর সঙ্গে তাদের ঝগড়াঝাঁটি ছিল না৷ স্বাভাবিক কারণেই তাদেরকে খুন করার পর খুনের রহস্য নিয়ে জনমনে কৌতূহল দেখা দেয়৷ পুলিশ অবশ্য শীঘ্রই এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছে৷
পূর্ব ডুকলিতে জোড়া খুনে ধৃতরা দায় স্বীকার করল
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















