News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে সরব প্রচারের অন্তিমলগ্ণে বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি

অমরপুরে সরব প্রচারের অন্তিমলগ্ণে বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি

BJP CPIM LOGOনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ অমরপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সরব প্রচার শেষ হওয়ার অন্তিমলগ্ণে বিশৃঙ্খল ঘটনা পরিলক্ষিত হয়েছে৷ বিজেপির  প্রার্থী রণজিৎ দাসকে প্রাণনাশের হুমকি এবং তার প্রচার গাড়ি আটক করে শাসক দলের সমর্থকরা৷ সেখানকার একটি ইট ভাটার সামনে বিকেল নাগাদ দলীয় প্রচার গাড়িটি আটক করে শাসকদলীয় ক্যাডার বাহিনী৷ খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে ছুটে যান৷ ছুটে আসেন শাসকদলীয় নেতারাও৷ সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়৷ এমনকি বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়৷ বিজেপি প্রার্থীর ব্যক্তিগত দেহরক্ষী পরিস্থিতি সামাল দিতে অনেকটাই ব্যর্থ হন৷ খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশের হস্তক্ষেপে উত্তেজনাকর পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আসে৷ তবে রাজনৈতিক উত্তেজনা এখনো চরমে৷ যে কোন সময় রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ উল্লেখ্য আগামী ১৩ই ফেব্রুয়ারি অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ গণনা হবে মঙ্গলবার৷ উপনির্বাচনের সরব প্রচার আজ শেষ হয়েছে৷ অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি অনেকটাই প্রভাব বিস্তার করেছে৷ কংগ্রেস দল অনেকটাই অস্তিত্বহীন হয়ে পড়েছে৷ বিজেপির উত্থানে শাসক দল সিপিএম অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে৷ সে কারণেই বিজেপি প্রচারগাড়ি আটক এবং বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী এবং দলীয় কর্মী সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য দলের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top