ওয়াশিংটন, ২৪ জানুয়ারি (হি.স.) : দেশের মাটি থেকে পাকিস্তান সন্ত্রাস সম্পূর্ণ দূর করতে পারে এবং এটা করা উচিত| এই ভাষাতেই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা| তিনি আরও বলেন, `পাঠানকোটে হামলা ক্ষমার অযোগ্য সন্ত্রাসবাদের উদাহরণ এবং ভারত এগুলো অনেকদিন থেকে সহ্য করে আসছে|’ হামলার ঘটনার পরে নওয়াজ শরিফের সঙ্গে কথা বলায় নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন তিনি|
এক সাক্ষাত্কারে ওবামা বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশের নেতাই সন্ত্রাস দমন নিয়ে কথা বলছে| ভারত ও আমেরিকা এক ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলতে পারবে এমন বিশ্বাস রেখেই ওবামা বলেন, `মোদী দুই দেশের পার্টনারশিপের ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী| আমাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব আর কাজের সম্পর্কও তৈরি হয়েছে| আমাদের দুজনের অফিসের মধ্যে চালু হওয়া নতুন হটলাইনে আমরা কথাও বলি|’
পাঠানকোটের প্রতিবাদে আমেরিকাও ভারতের সঙ্গে সামিল বলে উল্লেখ করেছেন ওবামা| শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনাও জানান ওবামা|
দেশের মাটি থেকে পাকিস্তান সন্ত্রাস সম্পূর্ণ দূর করতে পারে এবং এটা করা উচিত, কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















