News Flash

  • Home
  • Uncategorized
  • ওড়িশায় মাওবাদী হামলায় মৃত এক বিএসএফ অফিসার সহ এক জওয়ানের
Image

ওড়িশায় মাওবাদী হামলায় মৃত এক বিএসএফ অফিসার সহ এক জওয়ানের

odishaভুবনেশ্বর, ৮ জানুয়ারি (হি.স.) : ফের মাওবাদী হামলা ওড়িশায় | মৃতু্য হল এক বিএসএফ অফিসার সহ এক জওয়ানের | গুরুতর জখম আরও ২ জন| পুলিশ জানায়, ওড়িশার কোরাপুট জেলার জঙ্গলে পেট্রোলিং পার্টি করে ফেরার পথেই আইইডি বিস্ফোরণে মৃতু্য হয় বিএসএফের ডেপুটি কম্যান্ডান্ট সুনীল কুমার বেহরা এবং কনস্টেবল এস পি পান্ডা|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ কোরাপুটের দান্দাবারি গ্রাম থেকে পেট্রোলিং পার্টি করে ফিরছিলেন বিএসএফ অফিসার সহ প্রায় ২০ জওয়ান| বাইকে করেই ফিরছিলেন এঁরা| ডেপুটি কম্যান্ডান্ট সুনীল কুমার বেহরার বাইকে ছিলেন কনস্টেবল এস পি পান্ডা| তিনিই বাইকটি চালাচ্ছিলেন| দান্দাবারি গ্রামে জঙ্গলের কাছে মাওবাদীদের পাতা ল্যান্ড মাইনের উপর এই বাইকটির চাকা পড়ে| সঙ্গে সঙ্গে জোরালো বিস্ফোরণ ঘটে এবং কনস্টেবল এস পি পান্ডার মৃতু্য হয়| পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃতু্য হয় ডেপুটি কম্যান্ডান্ট সুনীল কুমার বেহরার| বিস্ফোরণের পর মাওবাদীরা জঙ্গলের আড়াল থেকে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায়| জওয়ানেরাও পাল্টা জবাব দেয়| বেশ কিছুক্ষণ গুলির লড়াই শেষে মাওবাদীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় এবং জঙ্গল তল্লাশিতে এক মাও সদস্যের মৃতদেহ উদ্ধার করে বিএসএফ | এদিনের গুলির লড়াইয়েই এই মাওবাদীর মৃতু্য হয়েছে বলে পুলিশের দাবি|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top