News Flash

  • Home
  • Uncategorized
  • নবম শ্রেণীর পাঠ্যসূচীতে ব্রাত্য ভারতের ইতিহাস
Image

নবম শ্রেণীর পাঠ্যসূচীতে ব্রাত্য ভারতের ইতিহাস

educationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত নতুন পাঠ্যসূচী ইতিহাস বিচিত্রায় ভারতের ইতিহাস ব্রাত্য৷ নবম শ্রেণীর এই পাঠ্যসূচীতে রুশ বিপ্লব, সমাজতন্ত্রের উদ্ভব, লেলিনের ভূমিকা স্থান পেলেও ভারতের স্বাধীনতা সংগ্রাম সহ ভারতের ইতিহাসকে ব্রাত্য রাখা হয়েছে৷ তা নিয়ে অভিভাবক ও শিক্ষা অনুরাগী মহলে জোর চর্চা চলছে৷ নবম শ্রেণীর ইতিহাস পাঠ্যসূচীতে যে বিষয়গুলি আগে ছিল তা সম্পূর্ণ উলট পালট৷ এখন থেকে শিক্ষার্থীরা পড়বে কিভাবে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়৷ লেলিন ও হিটলার এর কি ভূমিকা ছিল৷ এখানে মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে তারা থাকবে অনভিজ্ঞ৷ রুশ বিপ্লব, লেলিন ভূমিকা জানার দরকার আছে কিন্তু এগুলি নবম শ্রেণীর পাঠ্যসূচীতে কেন৷ একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচীতে দেওয়া যেত৷
অভিযোগ সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভারতের ইতিহাসকে ব্রাত্য রেখে কমিউনিস্ট বিপ্লবকে তুলে ধরা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক৷ অভিযোগ উঠেছে পাঠ্য বইয়ে লেলিনের ভূমিকা, সমাজতন্ত্রের উদ্ভব এর বিষয়গুলি দিয়ে এখন থেকে ছাত্রছাত্রীদের মগজ ধোলাই শুরু হয়ে গিয়েছে৷ এরা ভারতের ইতিহাস সম্পর্কে একদিন থাকবে অজ্ঞ৷ গান্ধীজী, সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, ভগৎ সিং এর মতো স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস এরা জানতে পারবে না৷ যেভাবে পাঠ্যসূচীর কভার পেইজে কাস্তে হাতুরি তারকা চিহ্ণের লাল পতাকার ছবি রয়েছে৷ তা দেখে মনে এই ইতিহাস যেন বামপন্থীদের৷ এই বই এখনও ছাত্রছাত্রীদের কাছে আসেনি৷ তবে সুকলের লাইব্রেরিগুলিতে এই বইয়ের নমুনা কপি আসর পর তা নিয়ে তীব্র জল ঘোলা শুরু হয়েছে৷ অভিভাবক ও শিক্ষাবিদরা এই বই বাতিল এর দাবী জানাচ্ছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top