News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি এলাকার উন্নয়নে যে পশ্চাৎপদতা ছিল তা কাটিয়ে উঠা যাচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

উপজাতি এলাকার উন্নয়নে যে পশ্চাৎপদতা ছিল তা কাটিয়ে উঠা যাচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি ৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী আদিবাসী সাহিত্য ও সংসৃকতি মেলা, ২০১৬ আজ থেকে শুরু হয়েছে৷ খুমুলুঙস্থিত স্টেডিয়ামে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধনের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যে বিভিন্ন উপজাতি জনগোষ্ঠী রয়েছে৷ তাদের ভাষা, সংসৃকতি ও কৃষ্টির মধ্যে ভিন্নতা আছে৷ সকল ভাষা, সংসৃকতি ও কৃষ্টিকে সমান মর্যাদা দিতে হবে৷ সরকার সকল জনগোষ্ঠীকে সমান চোখে দেখে এবং তাদের সুরক্ষা ও সমৃদ্ধির দিকে লক্ষ্য রাখে৷ তিনি আরো বলেন, ত্রিপুরার রাজন্য আমল থেকেই মিশ্র সংসৃকতির ধারা চলে আসছে৷ রাজ্যে এখন সামগ্রিক উন্নয়ন চলছে এবং তার পাশাপাশি উপজাতি এলাকার উন্নয়নে যে পশ্চাৎপদতা ছিল তা কাটিয়ে উঠতে সাহায্য করছে৷ রাজ্যে এখন শান্তি পুনঃস্থাপিত হয়েছে, সন্ত্রাসবাদ প্রতিহত হয়েছে৷
প্রধান অতিথির ভাষণে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা বলেন, এ ডি সি এলাকার উন্নয়নের কাজ চলছে এবং উপজাতি জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ঘটছে৷ বিশেষ অতিথির ভাষণে পরিবহন মন্ত্রী মানিক দে বলেন, একটি সুস্থ ও স্বাভাবিক পরিবেশেই বিভিন্ন জাতির ভাষা ও সংসৃকতির বিকাশ ঘটে৷ বর্তমানে রাজ্যের উপজাতিদের সাহিত্য ও সংসৃকতি বিকশিত হচ্ছে৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ ডি সি-র তথ্য, সংসৃকতি ও পর্যটন দপ্তরের কার্যনিবাহী সদস্য পরীক্ষিৎ মুড়াসিং৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি সির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যনিবাহী সদস্য শান্তুনু জমাতিয়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যনিবাহী সদস্যা সন্ধ্যারাণী চাকমা, শিল্প দপ্তরের কার্যনিবাহী সদস্য পরেশ চন্দ্র সরকার, বিধায়ক মনোরঞ্জন দেববর্মা প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতির ভাষণে মুখ্য কার্যনিবাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, উপজাতিদের জাতিসত্ত্বা বিকাশে এবং ভাষা ও সংসৃকতির উন্নয়নে এ ডি সি প্রশাসন কাজ করে চলেছে৷ অনুষ্ঠানের প্রাক্কালে খুমুলুঙ মোটরষ্ট্যান্ড থেকে খুমুলুঙ স্টেডিয়ামে পর্যন্ত এক বর্ণাট্য শোভাযাত্রায় রাজ্যের বিভিন্ন উপজাতি জনগোষ্ঠী বিভিন্ন সংসৃকতিকে তুলে ধরা হয়েছে৷ তাছাড়া, মেলা প্রাঙ্গণে প্রদর্শনী ষ্টলে আদিবাসীদের পোষাক পরিচ্ছদ, অলংকার, বাদ্যযন্ত্র, দৈনন্দিন ব্যবহার্য্য বাসনপত্র ও ধর্মীয় আচার অনুষ্ঠানের পদ্ধতি সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে৷ আদিবাসী সাহিত্য ও সংসৃকতিক মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হবে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top