News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উন্নয়নের কাজে শ্লথ গতি ইঞ্জিনীয়ারদের বিঁধলেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে উন্নয়নের কাজে শ্লথ গতি ইঞ্জিনীয়ারদের বিঁধলেন মুখ্যমন্ত্রী

CM ENGINEERS ASSOনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷ রাজ্যে গত দেড় বছর যাবৎ উন্নয়নের কাজ অনেকটাই শ্লথ গতিতে হচ্ছে বলে ফের উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনমত অর্থ না পেলেও অন্যখাতের টাকা খরচ না করে উন্নয়নের কাজে ব্যয় করছি আমরা৷ কিন্তু সময়ের কাজ সময়ে শেষ হচ্ছে না৷ অল ত্রিপুরা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের ১০মত বার্ষিক রাজ্য সম্মেলনে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কড়া ভাষায় আক্রমণ করেছেন৷
[vsw id=”8I_RxrQiv3o” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]শনিবার থেকে নজরুল কলাক্ষেত্রে শুরু হয়েছে দুইদিন ব্যাপী অল ত্রিপুরা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের ১০ম রাজ্য সম্মেলন৷ এদিন সম্মেলনের উদ্বোধ করেন মুখ্যমন্ত্রী৷ উদ্বোধকের ভাষণে কেন্দ্রের বিজেপি সরকাকেই বিঁধলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন ২০১৫ বছরটি দেশের জন্য ভাল ছিল না৷ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ ছিল৷ ২০১৪ লোকসভায় যে প্রতিশ্রুতি দিয়ে যারা সরকারে বসেছিল তারা মানুষের উপর আক্রমণ এনেছে৷
মুখ্যমন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক ভেদাভেদ চলছে৷ মানুষের স্বাধীনতা হরণের চেষ্টা চলছে৷ ধর্মনিরপক্ষেতার উপর আক্রমণ এনে দক্ষিণপন্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে৷ এই পরিস্থিতিতে ইঞ্জিনীয়ারদের চুপ থাকলে চলবে না৷ প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি৷ মানিক সরকার এদিন রাজ্যের প্রসঙ্গ টেনে বলেন, গত দেড় বছরে রাজ্যে উন্নয়নের কাজে শ্লথ গতি চলছে৷ প্রয়োজনমত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পয়াসা না পাওয়া গেলেও আমরা অন্য খাতের খরচ বন্ধ করে দিয়ে উন্নয়নের কাজে অর্থ বরাদ্দ করছি৷ কিন্তু শ্লথ গতিতে কাজ চলছে বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি৷ সময়ের কাজ সময়ে শেষ করা এবং কাজের গুনগত মান বজায় রাখার জন্য ইঞ্জিনীয়ারদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
উল্লেখ্য সম্প্রতি ইঞ্জিনীয়ারদের অপর একটি সংগঠনের সম্মেলনে গিয়েও উন্নয়নের কাজ শ্লথ গতিতে চলছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য সরকার যদি উন্নয়নের কাজে অর্থ বরাদ্দই করে থাকে তাহলে ইঞ্জিনীয়ররা কেন করছেন না কাজ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যে নতুন প্রশ্ণ উস্কে দিল বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top