News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্য চূড়ান্ত হয়নি, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অনিশ্চিত
Image

মূল্য চূড়ান্ত হয়নি, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অনিশ্চিত

power lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া নিয়ে বিক্রয় মূল্য এখনো চূড়ান্ত না হওয়ায় শুক্রবার নতুন বছর শুরু হয়ে গেলেও ত্রিপুরা থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হবে তা অনিশ্চিয়তার মুখে পড়েছে৷ ইতিমধ্যে বিদ্যুৎ সম্প্রসারণে পরিবাহী তার বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে৷ ট্রান্সমিশন সংক্রান্ত সমস্ত বিষয় পরীক্ষা নিরীক্ষাও সম্পন্ন হয়েছে৷ ফলে, কেবলমাত্র বিক্রয়মূল্য নির্ধারণ না হওয়ায় আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না৷
মূলত ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে বাংলাদেশকে৷ পালাটানা প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে আশুগঞ্জ বন্দর দিয়ে যন্ত্রপাতি আনার ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে ভারত সরকারকে সহায়তা করেছে তারই প্রতিদান হিসেবে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বাংলাদেশে৷ সে দেশের জনগণের ভাবাবেগকে মর্যাদা দিয়ে বাংলাদেশের বিজয় দিবসের দিন ত্রিপুরা থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল৷ এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সংশ্লিষ্ট সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে৷ পালাটানাও বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত৷ সে মর্মে ত্রিপুরার সূর্যমণিনগর থেকে বাংলাদেশের কুমিল্লা সাবস্টেশন পর্যন্ত বিদ্যুৎ পরিবাহী লাইন বসানোর কাজ উভয় অংশে সম্পন্ন হয়েছে৷ বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যান্ত্রিক অন্যান্য বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে৷ কিন্তু বিদ্যুতের বিক্রয়মূল্য নির্ধারণ নিয়ে উভয় দেশের মধ্যে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়ে ওঠেনি৷
সূত্র অনুসারে জানা গেছে, এনিয়ে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে বিদ্যুতের বিক্রয়মূল্য চূড়ান্ত করার বিষয়ে উভয় দেশই আশাবাদী৷ এরপরই আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের দিন ঘোষণা করা হবে বলে সূত্র অনুসারে জানা গেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top