News Flash

  • Home
  • দিনের খবর

Abhishek Banerjee:পুলিশ চাইলে গুলি চালাতে পারত, না করে সংযম দেখিয়েছে“, দাবি অভিষেকের

লকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মঙ্গল ও বুধ— উপর্যুপরি দু’দিন মমতা বন্দ্যোপাধ্যায়…

ByByadmin Sep 14, 2022

Accident:উত্তরপ্রদেশ: স্কুল বাস-ট্রাকের সংঘর্ষে ১৬ শিক্ষার্থী জখম

মোহাবা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বুধবার সকালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একটি স্কুল বাস উল্টে অন্তত ১৬ জন…

ByByadmin Sep 14, 2022

Durga Puja:পুজোর সময়টা ওঁরা যেন দশভূজা,  ব্যস্ততা  বেড়েছে মহিলা ঢাকীদের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : মল্লিকা দাস, রিনি খাতুন, অঞ্জনা নন্দী— বছরের অন্য সময়ের তুলনায় এই মুহূর্তে ব্যস্ততা খুব বেশি। ওঁরা হয় মহিলা ঢাকি বা অনুষ্ঠানের আয়োজক। ওঁদের ভাবনা দুর্গাপুজোর বায়না নিয়ে। সংসারের চাপ সামলিয়ে ওঁদেরও যেন পুজোর সময়টা হয়ে উঠতে হয় দশভূজা। মল্লিকা থাকেন উত্তর ২৪ পরগণার মছলন্দপুরে। বছর চার ধরে ঢাক বাজান। স্বামী গোবিন্দ দাস ঢাকী হিসাবে নামকরা। আগামী ২২শে অষ্ট্রেলিয়া যাবেন পুজোয় ঢাক বাজাতে। গোবিন্দবাবুর বাবা মতিলালও ঢাক বাজাতেন। মতিলালডটকম নামে সংস্থা খুলে ঢাকী সরবরাহ করেন নানা অনুষ্ঠানে। এই প্রতিবেদককে মল্লিকা বলেন, “গত দু’বছর অতিমারীর জন্য একটা অনিশ্চয়তা ছিল। এবার ঢাকীদের বাজার ভাল। বরাত আসছে। তবে শ্বশুর, অসুস্থ শাশুড়ি আর বছর পাঁচের ছেলেকে সামলে খুব সময় দেওয়ার অবকাশ নেই। দেখা যাক।“ রিনি খাতুন থাকেন বাউরিয়ার নলপুরে। বললেন, “১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল। কিন্তু ছেলে হওয়ার পর বাবার কাছে ফিরে আসতে হয়। উপায় না দেখে ঢাক বাজাতে শুরু করি। শুভ দাস নামে এক ঢাকীর কাছে শিখি। এখন আর আমি নিজে বাজাই না। ‘স্টার ইভেন্টস’ নামে একটা সংস্থা তৈরি করে নাচ-গান হরেক অনুষ্ঠানের লোক আয়োজকদের কাছে পাঠাই।“ রিনির কথায়, “ঢাক, বাজনা, রাজস্থানী, ডান্ডি— সবেতেই পারদর্শী ছেলে, মেয়ে আমার চেনা আছে। আয়োজকদের কবে থেকে, ক’দিনের জন্য, ক’জনকে দরকার সেটা জেনে পরিকল্পনা ছকে ফেলি। বিভিন্ন জায়গার অর্ডার আসছে। বয়স্ক বাবা আর সাত বছরের মেয়েকে সামলিয়ে পুজোর সময় একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি।“ লোকশিল্পের পীঠস্থান বলে খ্যাত কল্যাণগড়ের নট্টপাড়ার শিল্পীরা। দিল্লি এশিয়াডে যোগদানকারী এই পাড়ার অধিবাসী এক‌ই পরিবারের তিনজন। এও এক নজির‌ই বলা যায়। এই পরিবারের‌ই উচ্চ শিক্ষিত সজল নন্দী। নন্দী পরিবারের অঞ্জনা কিম্বা সোনা সরকারের কথায়, দিন দিন মহিলা ঢাকির দলের চাহিদা বাড়ছে। স্বগর্বে তাঁদের ঘোষণা, শুধু মহিলা বলেই যে তাঁদের লোকে ডাকছেন তা কিন্তু নয়, তাঁরাও পুরষের মত সুন্দর করে ঢাক বাজান। আর নিজেদের ঢাকটা নিজে হাতে বানানও।

ByByadmin Sep 14, 2022

Covid 19:একদিনে করোনা আক্রান্ত ২৭৫

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.): গত কয়েকদিন ধরেই ২৫০- র উপরে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৭৫। বুধবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে। স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,০৯,৯৫২। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,৪৮৫। একদিনে সুস্থ হয়ে উঠেছে ২০৮। ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৮৬,৫১৬। ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৮৯ শতাংশ। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৮,০৬৮। যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,৩৯৭, ৫৭১।

ByByadmin Sep 14, 2022

Begusarai:বেগুসরাইতে বন্দুকবাজের হানা, ৩০ কিমি রাস্তায় চলল গুলি, মৃত এক

বেগুসরাই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বেগুসরাইতে বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। গুলি মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও ১১ জন। এই ঘটনায় গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই সাতজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। গুলিচালনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ও বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং বুধবার এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আচমকাই একটি বাইকে চেপে আসে দু’জন যুবক। ব্যস্ত সময়ে বাজারে উপস্থিত জনতার দিকে তাক করে গুলি ছুঁড়তে থাকে তারা দু’জন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান স্থানীয় মানুষজন। প্রাণভয়ে পালাতে থাকেন তাঁরা। দোকান খোলা রেখেই বিক্রেতারাও পালিয়ে যান। ঘটনাস্থলেই গুলি লেগে মৃত্যু হয় একজনের। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা গুলি চালাতে চালাতে পালিয়ে গিয়েছে দুই আততায়ী। এখনও পর্যন্ত তাদের ধরতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশের তরফে বলা হয়েছে, যথেষ্ট পরিমাণে নজরদারি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। কাজে গাফিলতির অভিযোগে অবিলম্বে সাতজন পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে।

ByByadmin Sep 14, 2022

CBI:এত্তেলা পেয়ে কেষ্টর জ্যোতিষী সুজিতের হাজিরা বোলপুরের সিবিআই শিবিরে

বীরভূম, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : গরু পাচার মামলায় এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র তলব এড়াতে পারলেন…

ByByadmin Sep 14, 2022

Mamata Banerjee:সাংসদ-বিধায়কদের পুজোয় এলাকায় থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

পূর্ব মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবাইকে…

ByByadmin Sep 14, 2022

Arrest:বাংলাদেশি আল কায়দা জঙ্গিকে গ্রেফতার কলকাতা পুলিশের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি স)। ফের ধরা পড়ল আরও এক জঙ্গি। এবার আল কায়দার শাখা সংগঠন একিউআইএস (আল…

ByByadmin Sep 14, 2022

Leopard:অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক ধূপগুড়িতে

ধূপগুড়ি, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের পশ্চিম ডাউকিমারি এলাকায় ছাগলের মৃতদেহ ও অজানা জন্তুর পায়ের…

ByByadmin Sep 14, 2022

Durgapur:নদীতে জলরাশি বাড়লেই বিদ্যুত বিচ্ছিন্ন , দামোদরের বুকে বাঁকুড়ার মানাচর জলবন্দি আস্ত গ্রাম আঁধারে দিন কাটছে

দুর্গাপুর, ১৪ সেপ্টম্বর (হি. স.) : এ এক অন্য ছিটমহল। বিদ্যুৎ সংযোগ থাকলেও, নতুন করে সংস্কার হয়নি। দামোদরে…

ByByadmin Sep 14, 2022

জামিন চেয়ে শুনানিতে কেঁদে ফেললেন পার্থ, ফের জেল হেফাজত প্রার্থনা ইডি-র

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : স্কুল সার্ভিস কমিশনের ‘নিয়োগ-দুর্নীতি’ মামলার শুনানি চলাকালীন কেঁদে ফেললেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন…

ByByadmin Sep 14, 2022

“পুলিশ চাইলে গুলি চালাতে পারত”, বিজেপি-র অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : মঙ্গলবারের পর বুধবারও বিজেপির নবান্ন অভিযান নিয়ে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী…

ByByadmin Sep 14, 2022

বিজেপি বিভাজনের রাজনীতিতে পারদর্শী: কংগ্রেস

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): গোয়ায় কংগ্রেসের আট বিধায়ক ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পরে বিজেপিকে আক্রমণ করেছে…

ByByadmin Sep 14, 2022

৩ বছর পর মুখোমুখি হচ্ছেন এসসিও নেতারা, সমরকন্দে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): উজবেকিস্তানের সমরকন্দে বৃহস্পতিবার সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর দু’দিনের শিখর সম্মেলন শুরু হচ্ছে। ৩ বছর…

ByByadmin Sep 14, 2022

Gallery

বাংলাদেশ : নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের মধ্যে ধর্মীয় অপপ্রচারবাণী বিনিময়
ত্রিপুরাসুন্দরী মন্দিরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
হিংসার কবলে পড়া মানুষদের অতীত ভুলে শান্তি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর
রাজ্য সরকার আগরতলার গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ডেন্টাল কলেজে পরিণত করতে চায়: মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের রাজনীতিতে দূর্ণীতি ও হিংসা ক্যান্সারের মতো ছড়াচ্ছে : রাজ্যপাল
বাজেট ২০২৬-২৭ : রাজ্যগুলিতে কর হস্তান্তর ২.৭ লাখ কোটি টাকা বেড়েছে, জানালেন অর্থমন্ত্রী
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সাসপেন্ডেড আধিকারিকের ১.০৩ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি
প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনারের পুত্র সাইবার জালিয়াতির শিকার, ওড়িশা থেকে গ্রেপ্তার এক ব্যক্তি
তড়িঘড়ি মার্কিন বাণিজ্য চুক্তিতে লাভের চেয়ে ছাড়ই বেশি দিল ঢাকা: বাংলাদেশি গণমাধ্যমের বিশ্লেষণ
পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই বালুচিস্তান সংকটের শিকড় : রিপোর্ট
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা তদন্তে তিন সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট
ঝাড়খণ্ডে ১৫ বছরের ছেলেকে খুন, গ্রেপ্তার মা ও তাঁর প্রেমিক
Scroll to Top