News Flash

  • Home
  • Uncategorized
  • Covid Tripura : ত্রিপুরায় ফের তেজি হচ্ছে করোনা, দৈনিক সংক্রমণ সাথে বেড়েছে মৃত্যু, সামান্য স্বস্তি সুস্থতায়
Image

Covid Tripura : ত্রিপুরায় ফের তেজি হচ্ছে করোনা, দৈনিক সংক্রমণ সাথে বেড়েছে মৃত্যু, সামান্য স্বস্তি সুস্থতায়

আগরতলা, ৩০ জুন : ফের ত্রিপুরায় তেজি হল করোনায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর মিছিল। কেবল সুস্থতা সামান্য স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩১ জন করোনা আক্রান্ত, ৫ জনের মৃত্যু এবং ১৫০ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১১৮৬ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ৭২৩৯ জন মোট ৮৪২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআর ৪১ জন এবং রেপিড এন্টিজেনে ৩৯০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৪৩১ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার হয়েছে ৫.১২ শতাংশ।

তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘন্টায় ১৫০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৪২৫ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬৫৭৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬১৬০০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৩.৭৫ শতাংশ। এদিকে মৃতের হার হয়েছে ১.০৩ শতাংশ। নতুন করে ৫ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৬৭৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, লাগাতর পশ্চিম জেলাই সংক্রমণে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ৯৮ জন, দক্ষিন জেলায় ৫৩ জন, গোমতি জেলায় ৫৪ জন, ধলাই জেলায় ৫১ জন, সিপাহীজলা জেলায় ৩৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪৮ জন, ঊনকোটি জেলায় ৪৮ জন এবং খোয়াই জেলায় ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top