রাঁচি, ৩০ জুন (হি.স.): টিকার অকাল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। টিকার অভাবে বুধবার টিকাকরণ বন্ধ হয়ে গিয়েছে রাঁচির বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে। টিকাকরণ কেন্দ্রে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করেও কেউ টিকা পাননি এদিন। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ বলেছেন কিছুই জানানো হচ্ছে না। ভ্যাকসিনের জোগান স্বাভাবিক হবে কবে, সেই অপেক্ষাতেও অনেকে।
ভ্যাকসিনের অভাবে বুধবার টিকাকরণ বন্ধ থাকে রাঁচির বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে। ভ্যাকসিনের ডোজ নিতে এদিন অনেকেই এসেছিলেন, কিন্তু কেউ ভ্যাকসিন পাননি। ফলে বাড়ি ফিরে যেতে হয় তাঁদের। ভ্যাকসিনের জোগান বাড়াতে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা। এদিন মন্ত্রী বলেছেন, “রাজ্যে ভ্যাকসিনের অভাব রয়েছে। রাজ্যের জনগণকে যাতে টিকা দেওয়া যায় এবং কোভিডের তৃতীয় ঢেউ থেকে যাতে সুরক্ষিত রাখা যায় সে জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অনুরোধ জানিয়েছি।”

Covid-19 vaccine: ভ্যাকসিনের অভাবে টিকাকরণ বন্ধ রাঁচিতে, কেন্দ্রের কাছে আর্জি স্বাস্থ্যমন্ত্রীর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















