News Flash

  • Home
  • Uncategorized
  • মগবাজার প্লাজায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত ৪২
Image

মগবাজার প্লাজায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত ৪২

ঢাকা, ২৭ জুন (হি. স.) : বাংলাদেশের রাজধানী ঢাকার মগবাজার প্লাজায় ভয়াবহ বিস্ফোরণ মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। ঘটনায় আহত ৪২ জন। বাড়তে পারে মৃতের সংখ্যা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ । আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইউনিট এবং য়ারলেস কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, এদিন আচমকা বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। আহত হন বহু মানুষ। আপাতত ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।  সূত্রের খবর, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে শব্দে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে য়ায়। মগবাজার প্লাজায় বেশ কয়েকটি দোকান রয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলিও। জানা গিয়েছে, বিস্ফোরণস্থলেরর পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের উপর পলেস্তারা খসে পড়ায় এলাকা আগুন ধরে যায়। এরপর ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘটনায় আহত বহু মানুষ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top