News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • ধর্মনগরে নাবালিকা অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিলেন স্থানীয়রা
Image

ধর্মনগরে নাবালিকা অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিলেন স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ ধর্মনগরের কামেশ্বরে নাবালিকাকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিলেন স্থানীয়রা৷ প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল দুই যুবক৷ কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে৷ অপহরণকারী এক যুবককে আটক করা হয়েছে৷অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে প্রকাশ্য দিনের বেলায় নাবালিকা অপহরণের চেষ্টা৷ গ্রামবাসীদের তৎপরতায় আটক করা হল এক অপহরণকারী যুবককে৷ ঘটনা ধর্মনগর কামেশ্বর গ্রামে৷


জানা গেছে ,নাবালিকা অপহরণের চেষ্টায় আরো এক যুবক থাকলেও এলাকাবাসী তাকে ধরতে পারেনি৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন আজ সকাল থেকেই এলাকার এক নাবালিকাকে অপহরণের উদ্দেশ্য নিয়ে সাবাজপুর ও পদ্ম বিলের দুই যুবক কামেশ্বর এলাকায় একটি সুকটি নিয়ে ঘোরাফেরা করছিল৷ এরইমধ্যে গ্রামের এক নাবালিকাকে সুকটিতে নিয়ে পালানোর চেষ্টা করলে নাবালিকার মা সুকটি সমেত যুবকটিকে আটক করেন৷ নাবালিকার মায়ের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে সুকটি সহ যুবকটিকে পাকড়াও করেন৷

যদিও সঙ্গে থাকা আরেক যুবক ঘটনা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালায়৷ আটককৃত যুবকের বাড়ি শাহবাজপুর এলাকায়৷ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ এই দুই যুবককে এলাকায় অকারণে চলাফেরা করতে দেখা যেত৷ এদিকে নাবালিকার মা জানিয়েছে নাবালিকাটির সাথে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে নাবালিকাকে সতর্ক করে৷ এরই মধ্যে সকালে ওই যুবক সুকটি নিয়ে কোনরকমে ফুসলিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা করে৷ তৎক্ষণাৎ তার মা এসে সুকটির সমেত ওই যুবককে আটক করে৷এলাকাবাসী ওই যুবকের বিরুদ্ধে অপহরণের চেষ্টার অভিযোগ এনে ধর্মনগর পুলিশের হাতে তুলে দিয়েছে৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top