News Flash

  • Home
  • বিনোদন
  • ইউরোর শেষ ষোলোর ম্যাচে ইতালির মুখোমুখি লড়াকু অস্ট্রিয়া
Image

ইউরোর শেষ ষোলোর ম্যাচে ইতালির মুখোমুখি লড়াকু অস্ট্রিয়া

লন্ডন, ২৬ জুন (হি.স.) : শনিবার ইউরো ২০২০-তে শেষ ষোলোর ম্যাচে ইতালি বনাম লড়াকু অস্ট্রিয়া। বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন ইতালি। অথচ ২০১৮ সালে রাশিয়ায় বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে ইতালি যোগ্যতাই অর্জন করতে পারেনি। কিন্তু তারকা ছাড়াই লড়াকু এবং প্রতিভাবান এক দল নিয়ে ইতালিতে নবজাগরণ ঘটিয়েছেন রবার্তো ম্যানচিনি। গ্রুপ লিগে তিন ম্যাচে ৯ পয়েন্ট। গোল দিয়েছে ৭টা এবং একটাও গোল খায়নি ইতালি। পুরনো যোদ্ধা লিওনার্দো বোনুচ্চি এবং জর্জিও কিয়েলিনি আছেন ডিফেন্সে, গোলে এসে গেছেন বুফনের উত্তরসূরি, জিয়ানলুইজি ডোনারুমা।
আজ ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় ফর্মের তুঙ্গে থাকা ইতালির সামনে অস্ট্রিয়া। প্রতিপক্ষের তুলনায় ধারে ভারে তারা অনেকটাই পিছিয়ে, কিন্তু নক আউট পর্যায়ে কখন কী হয় কিছুই বলা যায় না। তুলনামূলক ছোট দল রক্ষণে জোর দেয়, সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে গোল করার চেষ্টা করে। গোল করতে না পারলে ম্যাচ টেনে নিয়ে যায় টাইব্রেকার পর্যন্ত। টাইব্রেকার তো ফুটবলের লটারি, সেকথা কে না জানে। অস্ট্রিয়াও ইতালির বিরুদ্ধে সেই ছকেই খেলবে বলে আশা করা যায়।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top