News Flash

  • Home
  • দিনের খবর
  • একজন পরীক্ষার্থীর করোনায় মৃত্যু হলেও ক্ষতিপূরণ ১ কোটি, দ্বাদশ নিয়ে অন্ধ্রপ্রদেশকে শীর্ষ আদালতের হুঁশিয়ারি
Image

একজন পরীক্ষার্থীর করোনায় মৃত্যু হলেও ক্ষতিপূরণ ১ কোটি, দ্বাদশ নিয়ে অন্ধ্রপ্রদেশকে শীর্ষ আদালতের হুঁশিয়ারি

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : দ্বাদশ শ্রেণির একজন পরীক্ষার্থীও করোনা আক্রান্ত হয়ে  মারা যায়, তাহলে সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার অন্ধপ্রদেশ সরকারকে কড়া বার্তা দিল দেশের শীর্ষ আদালত। করোনার জেরে সিবিএসই সহ বিভিন্ন রাজ্যের বোর্ড পরীক্ষা বাতিল হলেও অন্ধপ্রদেশ সরকার এখনও দ্বাদশের পরীক্ষা বাতিল করেনি। আর তা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।


প্রসঙ্গত, শিক্ষার্থীদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে দেশের প্রধানমন্ত্রী সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন। তবে এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশ সেরকম সিদ্ধান্ত নেয়নি। সেখানে মোট ৫ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর বিধি মেনে পরীক্ষা দেওয়ার কথা। সরকারের বক্তব্য এতসংখ্যক পড়ুয়া ৩৪ হাজার ঘরে পরীক্ষা দেবে। আর এই নিয়েই অন্ধ্র সরকারকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে কী করে শারীরিক দূরত্ব রেখে এত জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব? সরকারের জবাব, একটি ঘরে ১৫ থেকে ১৮ জন পরীক্ষার্থী থাকবে। যদিও সেই দাবি নাকচ করেছে আদালত।


এরই পাশাপাশি বিচারপতি কেএম খানভিলকার এবং দীনেশ মহেশ্বরী সিবিএসই ও সিআইএসসিই-র তরফে যেভাবে নম্বর বিবেচনা করা হবে সেটিকে স্বচ্ছ বলে দাবি করেন। এবং সেভাবেও অন্ধ্র সরকারও নম্বর বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি বোর্ড পরীক্ষা নেওয়ার আগে কীভাবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? তারও বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছে আদালত। এরই সঙ্গে অন্ধ্রপ্রদেশ সরকারের দেওয়া পরীক্ষা নিয়ে পরিকল্পনার সঙ্গে একমত নয় আদালত বলে জানিয়েছেন বিচারপতিরা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top