News Flash

  • Home
  • খেলা
  • প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
Image

প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কলকাতা, ২২ জুন (হি.স.): ২০২১ কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় জয়টা পেয়ে গেল মেসির আর্জেন্টিনা। প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। মঙ্গলবার ১-০ গোলে জিতে তিন ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ব্রাজিল এবং চিলির পর তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল লিয়োনেল মেসির আর্জেন্টিনা।
মঙ্গলবার ভারতীয় সময়ে ভোরে ব্রাসিলিয়াতে গ্রুপ লিগের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা। ম্যাচের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন আলেহান্দ্রো পাপু গোমেজ। অ্যাঞ্জেল ডি’মারিয়ার পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। এদিন শুরু থেকেই ভয়ঙ্কর দেখাচ্ছিল মারিয়াকে। বল নিয়ে ডানদিক থেকে ভিতর দিকে ঢুকে আসেন তিনি। তারপর ডিফেন্স চেরা পাস গোমেজকে। চিপ করে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলা এই ফুটবলার। স্বস্তির হাসি মেসিদের মুখে।
ফের দলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। এবার সেই সুযোগ পেয়েছিলেন মেসি। ম্যাচের ১৭ মিনিটে ফ্রিকিক পান তিনি। কিন্তু অল্পের জন্য বল লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর।  ম্যাচের প্রথমার্ধেই ফের দলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল মেসিদের সামনে। কিন্তু এবারও ভাগ্য সঙ্গ দেয়নি আর্জেন্টিনার। ম্যাচের প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে মেসি অ্যান্ড কোম্পানি। এরপর দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা।  
এদিন বল দখলের লড়াই হোক কিমবা বল পাসের সংখ্যা সবেতেই এগিয়েছিল প্যারাগুয়ে। শট করার সংখ্যাতেও আর্জেন্টিনাকে পিছনে ফেলেছিল প্যারাগুয়ে। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে এদিন মাঠে ছাড়েন মেসির দল। এদিনের জয়ের ফলে পরের পর্বে যাওয়ার ছাড়পত্র প্রায় পাকা করে নিল আর্জেন্টিনা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top