News Flash

  • Home
  • বিনোদন
  • জুয়ার আসরে সংঘবদ্ধভাবে হামলায় এক ব্যক্তি ঘায়েল
Image

জুয়ার আসরে সংঘবদ্ধভাবে হামলায় এক ব্যক্তি ঘায়েল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ সিমনার বিদ্যাসাগর গ্রামের বৈরাগীপাড়ায় জুয়ার আসরে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


জুয়ার আসর থেকে ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে জুয়ার আসরে থাকা ছেলের বন্ধুদের হাতে আক্রান্ত বাবা ইন্দ্রজিৎ সরকার৷ ঘটনা সিমনার বিদ্যাসাগর গ্রামের বৈরাগী পাড়াতে৷দফায় চলে মারপিট৷লিখিত অভিযোগ দায়ের করা হয় সুন্দরটিলা ফাঁড়িতে৷


অভিযুক্তদের নাম ধামও জানানো হয়েছে পুলিশকে৷জানা যায় ঝামেলার সূত্রপাত গতকাল গভীর রাত থেকে৷চলতে থাকে তা শনিবার দিন দুপুর পর্যন্ত৷বৈরাগী পাড়ার প্রদীপ সরকার বাড়িতে বসেছিল জুয়ার আসর৷ আসরথেকে ইন্দ্রজিৎ সরকার উনার ছেলে গৌতম সরকারকে আনতে গেলে সেখানের জুয়ার আসরে থাকা রাহুল দেবের নেতৃত্বে পাঁচ জনের মতো জুয়ারি দা লাঠি সোটা নিয়ে হামলা চালায় ইন্দ্রজিৎ সরকারের উপর৷দায়ের আঘাত লাগে ইন্দ্রজিতের মাথায়৷


পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়৷লাঠি দিয়ে আঘাত করে শরীরের নানা স্থানে৷আহত ইন্দ্রজিৎ সরকারকে প্রথমে কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ শনিবার সকাল থেকে বৈরাগী পাড়ার উশৃংখল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ ফের যে কোন সময় হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে৷

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top