News Flash

  • Home
  • খেলা
  • দেশে ১ লক্ষ ফ্রন্টলাইন কর্মী প্রস্তুতের লক্ষ্যে প্রচেষ্টারত সরকার : প্রধানমন্ত্রী
Image

দেশে ১ লক্ষ ফ্রন্টলাইন কর্মী প্রস্তুতের লক্ষ্যে প্রচেষ্টারত সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): ভারতে ১ লক্ষ ফ্রন্টলাইন কর্মী প্রস্তুতের লক্ষ্যে প্রচেষ্টারত রয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বেলা এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, স্কিল ইন্ডিয়ার অধীনে কোভিড-১৯ ফ্রন্টলাইন কর্মীদের জন্য ছ’টি কাস্টমাইজড ক্র্যাশ কোর্স প্রোগ্রামের শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে মোদী বলেছেন, “সমস্ত সাবধানতা অবলম্বন করে, আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রস্তুতি আরও বাড়াতে হবে। এই লক্ষে প্রায় ১ লক্ষ ফ্রন্টলাইন করোনা-যোদ্ধা তৈরি করার মহাঅভিযান শুরু হল। ভারতে ১ লক্ষ ফ্রন্টলাইন কর্মী প্রস্তুতের লক্ষ্যে প্রচেষ্টারত আমরা।”
মোদী বলেন, “এই অভিযান কোভিডের সঙ্গে লড়াই করা আমাদের হেলথ সেক্টরের ফ্রন্টলাইন কর্মীদের নতুন শক্তি প্রদান করবে এবং আমাদের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে।” প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ে আমরা দেখেছি, এই ভাইরাস বারবার রূপ বদলে কীভাবে আমাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। এই ভাইরাস এখনও আমাদের মধ্যে রয়েছে এবং ভাইরাসের পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।…এই মহামারী বিশ্বের প্রতিটি দেশ, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি সমাজ, প্রতিটি পরিবার, প্রতিটি মানুষের সামর্থের বারবার পরীক্ষা নিয়েছে।”
এদিন ভার্চুয়ালি দেশের ২৬টি রাজ্যের ১১১টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোভিড-১৯ হেলথকেয়ার ফ্রন্টলাইন কর্মীদের জন্য বিশেভাবে প্রস্তুত প্রশিক্ষণ কার্যক্রমের শুভারম্ভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রন্টলাইন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ, স্কিল ইন্ডিয়ার শংসাপত্র, খাদ্য ও আবাসনের সুবিধা, চাকরির প্রশিক্ষণ-সহ স্টাইপেন্ড এবং প্রত্যয়িত প্রার্থীরা ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পাবেন। বিশেষ প্রশিক্ষণ শেষে প্রার্থীরা ডিএসসি/এসএসডিএম-এর ব্যবস্থাপনায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য সুবিধা এবং হাসপাতালে কাজ করতে পারবেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top