News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘কৃষকরা এবার বছরে পাবেন ১০ হাজার টাকা’: ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

‘কৃষকরা এবার বছরে পাবেন ১০ হাজার টাকা’: ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৭ জুন (হি.স.):  করোনা আবহের মাঝেই এবার কৃষকদের জন্য সুখবর । ফের কৃষকদের পাশে রাজ্য সরকার । আর ৫ হাজার টাকা নয় এবার বছরে কৃষকরা পাবেন ১০ হাজার টাকা । বৃহস্পতিবার নবান্ন থেকে কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধন করে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন নবান্নর সভাঘর থেকে সাংবাদিক সম্মেলন করে কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধন করেই এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের । আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা । ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করে পাবেন তাঁরা’ । মুখ্যমন্ত্রী এদিন জানান কৃষকবন্ধু প্রকল্পে খেতমজুর, বর্গাদারদের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে । পাশাপাশি বাড়ানো হয়েছে কৃষকদের বার্ধক্যভাতাও । এই নতুন প্রকল্পের আওতায় রয়েছেন ৬০ লক্ষ কৃষক ।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top