কলকাতা, ১৭ জুন (হি.স.): করোনা হানায় নাজেহাল শহরবাসী । এই পরিস্থিতিতে কীভাবে হবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই নিয়ে সকলেই চিন্তায় পড়ে গিয়েছিল । তারই মাঝে কিছুদিন আগেই চলতি বছর বর্তমানের পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরই মাঝে বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে ‘জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল ‘ এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলেও এই দুই পরীক্ষার মূল্যায়ন কিভাবে করা হবে সেই বিষয়ে কি সিদ্ধান্ত হয় সেদিকে নজর ছিল সকলের । এরই মাঝে এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে । কীভাবে মাধ্যমিকের মূল্যায়ন হবে সে বিষয়ে আগামীকাল ঘোষণা করে দেওয়া হবে ‘।
কিছুদিন আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘ এইবছর করোনা আবহে হচ্ছেনা মাধ্যমিক উচ্চমাধ্যমিক। কিভাবে মূল্যায়ন তা সাত দিনের মধ্যে জানানো হবে। পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত। পড়ুয়াদের যেন কোনও অসুবিধে না হয়, দেখতে হবে’।

‘জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















