News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করা হবে
Image

আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করা হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করবে ত্রিপুরা সরকার৷ আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে এ-বিষয়ে অনুমোদন দেওয়া হবে৷ এক্ষেত্রে বিজ্ঞান শিক্ষকদের সমস্ত সুযোগ-সুবিধা মিটিয়ে দেওয়ার পন্থা খুঁজে বের করা হচ্ছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ৯৬২ জন বিজ্ঞান শিক্ষক উপকৃত হবেন৷


প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্ট বিজ্ঞান শিক্ষকদের নিয়মিতকরণের জন্য ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে৷ কারণস ২০১২ সালের ২ জুলাই ৯৬২ জন বিজ্ঞান শিক্ষক চাকরিতে যোগ দিয়েছিলেন৷ সরকারি নিয়ম মেনে পাঁচ বছর পর তাঁদের নিয়মিত করার বিধান রয়েছে৷ কিন্তু পূর্বতন সরকার তাঁদের নিয়মিত করেনি৷ এমন-কি, বর্তমান সরকারও তাঁদের নিয়মিত করেনি৷ কারণ, শিক্ষক নিয়োগে অনিয়মের কারণে পূর্বতন সরকারের আমলে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল৷ এর পর থেকে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে আদালতে একের পর এক মামলা চলছে৷ ফলে, বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করার বিষয়ে ভাবেনি৷


ফলে, বিজ্ঞান শিক্ষকরা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেন৷ ওই মামলায় প্রধান বিচারপতি অকিল কুরেশি গত ১৮ ডিসেম্বর রায় দেন, ছয় মাসের মধ্যে বিজ্ঞান শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে দিয়ে নিয়মিত করতে হবে৷ এক্ষেত্রে ওই সকল বিজ্ঞান শিক্ষক ২ জুলাই ২০১৭ থেকে নিয়মিত শিক্ষক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পাবেন৷ সূত্রের দাবি, এই সুবিধা নগদে কিংবা প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে প্রদান করা হবে তা নিয়েই ত্রিপুরা সরকার পরীক্ষা-নিরীক্ষা করছে৷ তবে, আগামী সপ্তাহের মধ্যেই তাঁদের সকলকে নিয়মিত করবে ত্রিপুরা সরকার৷ মন্ত্রিসভায় কাল তাতে অনুমোদন দেওয়া হবে৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top