News Flash

  • Home
  • Uncategorized
  • ড্রেনের জল রাস্তায়, কনট্রাক্টরের মাথায় আবর্জনা ঢেলে শাস্তি দিলেন বিধায়ক
Image

ড্রেনের জল রাস্তায়, কনট্রাক্টরের মাথায় আবর্জনা ঢেলে শাস্তি দিলেন বিধায়ক

মুম্বই, ১৩ জুন (হি.স.) : রাস্তার জলের ড্রেন পরিষ্কার রাখেননি। তাই প্রকাশ্য রাস্তাতেই জমে থাকা জলের উপর কনট্রাক্টরকে বসিয়ে তাঁর মাথার উপর ময়লা আবর্জনা ঢালার নির্দেশ দিলেন শিবসেনার বিধায়ক দিলীপ লান্ডে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর মুম্বইয়ের কান্দিভালিতে।

রবিবার এই শাস্তির ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে ঠিকাদারকে রাস্তায় জমে থাকা জলে বসিয়ে রেখে তাঁর উপরে জঞ্জাল ফেলার নির্দেশ দিচ্ছেন বিধায়ক। রাস্তার পাশে থেকে তুলে এনে সেই জঞ্জাল ঠিকাদারের মাথায় ফেলছেন শিবসেনা কর্মীরা। অভিযোগ, ঠিকাদারের দায়িত্ব ছিল জঞ্জাল পরিষ্কার করা। ঠিকাদার নিজের কাজ না করাতেই এই রাস্তায় জল জমে রয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক তথা শিবসেনা নেতা গিলীপ লাণ্ডেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই ঠিকাদারের কাজ ছিল এই জঞ্জাল সরানো। তবে তিনি তা করেননি। এই কারণেই রাস্তায় জল জমে রয়েছে। এই কারণে সাধারণ মানুষ এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের অনেক অসুবিধা হচ্ছে। আমি যা করেছি, তা এই কারণেই করেছি কারণ এই ঠিকাদার নিজের কাজটা ঠিক ভাবে করেনি।’

উল্লেখ্য, গত তিনদিন ধরে মুম্বইতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রায় পুরো শহরই জলমগ্ন। বর্ষার প্রথম ১১ দিনেই ৫৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মুম্বইতে। মঙ্গলবার পর্যন্ত মুম্বইতে ভারী বৃষ্টি জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top