নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): গত ৪ মে থেকে এই নিয়ে ২৩ দিন, ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শনিবারের মূল্যবৃদ্ধির পর দিল্লি ও কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা ছাড়িয়ে গেল। নতুন করে ২৭ পয়সা দাম বাড়ার পর রাজধানী দিল্লিতে শনিবার পেট্রোলের বর্ধিত দাম ৯৬.১২ টাকা এবং ২৩ পয়সা বৃদ্ধির ডিজেলের দাম ৮৬.৯৮ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২৬ পয়সা এবং ডিজেল ২৩ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৬.০৬ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৯.৮৩ টাকা|
মুম্বইয়ে আরও দামি হল পেট্রোল ও ডিজেল। ২৬ পয়সা বেড়ে মুম্বইয়ে শনিবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০২.৩০ টাকায় এবং ২৪ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯৪.৩৯ টাকায় পৌঁছেছে। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৭.৪৩ টাকা প্রতি লিটার এবং ৯১.৬৪ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে ২৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২২ পয়সা।

দিল্লি ও কলকাতায় ৯৬ টাকা পেট্রোল, দেশব্যাপী মহার্ঘ্য জ্বালানি তেল
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















