News Flash

  • Home
  • Uncategorized
  • দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল আমরা বাঙালী
Image

দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে দাঁড়াল আমরা বাঙালি দল৷ বৃহস্পতিবার শিবনগরে আমরা বাঙালি দলের প্রধান কার্যালয়ে ৫০ টি দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷


আগরতলার কলেজ রোডে আমরা বাঙালী রাজ্য কার্যালয়ে বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০টি দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় আমরা বাঙালি দল৷ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্যরা৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমরা বাঙালি দলের রাজ্য সচিব বলেন ,গোটা বিশ্বে করোনা মহামারী চলছে৷ আমাদের দেশ এবং আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাও করোনা মহামারীর কবল থেকে রক্ষা পায়নি৷

করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে লকডাউন ও কারফিউতে মানুষের রুটি রোজগার বন্ধ হয়ে পড়েছে৷ অনেকের পরিবারে অনাহার-অর্ধাহার চলেছে৷ এসব অসহায় মানুষের পাশে দাঁডনো আমাদের প্রত্যেকের দায়িত্ব৷ সেই দায়িত্ব বোধের অঙ্গ হিসেবে আমরা বাঙালি দলের পক্ষ থেকে বৃহস্পতিবার ৫০ টি দুস্ত পরিবারের হাতে চাল ডাল আলু পেঁয়াজ সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷ আগামী দিনেও আমরা বাঙালি দলের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top