News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য
Image

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা, ৯ জুন (হি. স.) : ভালই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । গত বেশ কয়েকদিনে শরীরে নতুন করে আর কোনও সমস্যা তৈরি হয়নি। তাই বুধবারই নার্সিংহোম থেকে বাড়ি ফিরবেন বুদ্ধবাবু। দুপুরের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রের খবর।

গত বুধবার থেকে সিআইটি রোডের ওই নার্সিংহোমে সস্ত্রীক রয়েছেন বুদ্ধবাবু। তার আগে ভর্তি ছিলেন উডল্যান্ডস হাসপাতালে। ২ জুন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সস্ত্রীক বাড়ি ফেরেননি তিনি। বুদ্ধবাবু ও তাঁর স্ত্রী দুজনেই গুরুতর অসুস্থ ছিলেন। তাঁদের দেখভাল করাটা বাড়িতে সমস্যাজনক। বাড়িতে একা ছিলেন তাঁর মেয়ে। অন্যদিকে, উডল্যান্ডস হাসপাতালের খরচ অত্যাধিক বেশি। সেকথা মাথায় রেখেই দলেরই এক চিকিৎসকের নার্সিংহোমে থাকছিলেন তিনি।

হাসপাতাল থেকে ছাড়ার সময়েও তিনি ইন্টারমিটেন্ট বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। শুকনো কাশির যে সমস্যা দেখা দিয়েছিল, তাও নিয়ন্ত্রণে চলে আসে। চিকিৎসকরা জানিয়েছেন, এখন ভাল আছেন তিনি। এক্স-রে করেও দেখা হয়েছে। নতুন কোনও সমস্যা হয়নি তাঁর। বুদ্ধবাবু এখন সম্পূর্ণ করোনামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই তাঁর আর নিভৃতবাসে থাকার প্রয়োজন নেই। এখন পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরছেন তিনি।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top