News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিশ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত দুই
Image

ত্রিশ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ জুন৷৷ নিত্য দিনের মতো সোমবার সাতসকালে ভেহিকেল চেকিং এ বসে বড় সড়ো সাফল্য পেলো মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার সাতসকালে মুঙ্গিয়া কামী থানাধীন ৩৭মাইল শিব মন্দির এলাকার জাতীয় সড়কে ভেহিকেল চেকিং এ বসে৷ অন্যান্য লরির পাশাপাশি এএস-০৪এসি-২২৯৫ নম্বরের লরিটি চেকিং করতেই অবৈধ শুকনো গাজার সন্ধান পায় এই গাড়িটিতে৷ পুলিশ সাথে সাথে গাড়িটি তল্লাশি চালায়, তল্লাশিকালে পুলিশ ৬১৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে৷

যার বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ ৬৫ হাজার টাকা৷ এদিকে পুলিশ চালক এবং সহ চালক অর্থাৎ সঞ্জীব দেববর্মা (৩৫) এবং সঞ্জীত দেববর্মা (৩৪)সহ ৬ চাকার লড়িটিকে মুঙ্গিয়া কামী থানায় নিয়ে যায়৷ পুলিশ জানায় ধৃত দুই যুবকের বাড়ি খোয়াই মহকুমা এলাকায়৷ অন্যদিকে এই লড়িটি আগরতলা থেকে তেলিয়ামুড়া থানা অতিক্রম করেই মুঙ্গিয়া কামি থানা এলাকায় গিয়ে আটক হয়৷ কিন্তু এই লরিটিকে তেলিয়ামুড়া থানার পুলিশ এ সম্পর্কিত কোন খবরই জানেনা৷ যদিও সোমবার সাতসকালে অবৈধ শুকনো গাঁজা উদ্ধারের সাফল্য কুরিয়ে নেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, মুঙ্গিয়াকামী থানার ওসি দ্রুবজয় রিয়াং এবং এস আই রঞ্জিত দাস সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top