News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মুর বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় আহত ৭ নাগরিক
Image

জম্মুর বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় আহত ৭ নাগরিক

পুলওয়ামা, ৬ জুন (হি.স.) : ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা  ।  জম্মু কাশ্মীরের পুলওয়ামার ত্রাল এলাকায় বাসস্ট্যান্ডে সিআরপিএফের গাড়িতে সন্ত্রাসীরা গ্রেনেড নিক্ষেপ করায় কমপক্ষে সাতজন সাধারণ নাগরিক  আহত হয়েছেন। জানা গেছে রবিবার সন্ধ্যায় বাস স্ট্যান্ডে নাকা চেকিংয়ের সময় জঙ্গিরা এই হামলা চালায়। গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।


জম্মু পুলিশের   এক আধিকারিক জানিয়েছেন, হাওয়ার মধ্যে গ্রেনেড ছোড়ার কারণে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ছয় থেকে সাত জন আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ওই মুহূর্তে ত্রালের বাস স্ট্যান্ডে সিআরপিএফ  জওয়ানরা নাকা চেকিং করছিল। তাদের লক্ষ্য করেই মূলত ছোড়া হয়। তবে সমস্ত সিআরপিএফ জওয়ান নিরাপদ বলে জানা গেছে। অঞ্চলটি ঘেরাও করা হয়েছে এবং তল্লাশি চালানোর কাজ চলছে। গ্রেনেড হামলার পর ওই এলাকা থাকা দোকানপাট বন্ধ দেওয়া হয়েছে। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। চলছে তল্লাশি অভিযান।  


এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাত জনের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল। দুইজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিতিয়া । দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রাল এলাকার বাসিন্দা ছিলেন এই বিজেপি কাউন্সিলর। গুলিকান্ডের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এদিকে, উপত্যকায় ফের একবার জঙ্গি নাশকতার কড়া নিন্দা করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top