News Flash

  • Home
  • খেলা
  • চিকিৎসায় গাফিলতির অভিযোগ টিএমসিতে
Image

চিকিৎসায় গাফিলতির অভিযোগ টিএমসিতে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুন৷৷ চিকিৎসায় বড়োসড়ো গাফিলতির অভিযোগ উঠল হাপানিয়াস্থিত টিএমসি’রবরুদ্ধে৷ শ্বাসকষ্টজনিত এক রোগীনিকে আখ্যায়িত করা হলো মানসিক ভারসাম্যহীন হিসাবে৷ শুধু তাই নয় দশ দিন ধরে তাকে খাওয়ানো হলো পাগল রোগের ঔষধও৷ সময়ে-অসময়ে তাকে দেওয়া হতো ইঞ্জেকশন ও স্যালাইন৷ রোগের যন্ত্রণায় ছটফট করত তখন তাকে অবশ করে রাখা হত ঘুমের স্যালাইন দিয়ে৷

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শহর দক্ষিণাঞ্চলের বাধারঘাট ইচাবাজারের জনৈক গোপাল সাহা৷ তিনি বলেন গত দশ দিন আগে শ্বাসকষ্ট জনিত রোগের কারণে স্ত্রী পিংকি সাহা দেবকে হাপানিয়া হাসপাতালে ভর্তি করিয়েছিলেন৷ এতদিন চিকিৎসার পরও অবস্থার কোন উন্নতি হয়নি৷ বরং শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে তার৷বৃহস্পতিবার সকালে পিংকির আত্মীয় পরিজনরা গিয়ে দেখেন তাকে মানসিক ভারসাম্যহীন ওয়ার্ডের একটি বিছানায় ফেলে রাখা হয়েছে৷ তারা বিষয়টি দেখে হতভম্ব হয়ে পড়েন৷ ঘটনার বিষয়ে জানতে গেলে আনা হয় এক সেবিকাকে৷ এর মধ্যে ছুটে আসেন দুই ডাক্তারও৷ শুরু হয় তর্কাতর্কি৷ পরে একটা সময়ে কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয় ডাক্তার ও নার্সরা৷কর্তৃপক্ষ থেকে কোন সদওোর না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে আসে রোগিনী ও তার আত্মীয় পরিজনরা৷

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top